Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
ধর্মঘটের নামে জনগণকে দুর্ভোগে ফেলবেন না: কাদের

বাংলাদেশ

বাসস
20 November, 2019, 07:05 pm
Last modified: 20 November, 2019, 07:07 pm

Related News

  • কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ আওয়ামীপন্থী আইনজীবীদের
  • কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, কার কত টাকার সম্পত্তি
  • কাদেরসহ দণ্ডিত ৭ জনের অবস্থান শনাক্ত হলে গ্রেপ্তার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর
  • মানবতাবিরোধী অপরাধে হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড
  • মানবতাবিরোধী অপরাধে কাদের-সাদ্দামসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে হওয়ার আশা চিফ প্রসিকিউটরের

ধর্মঘটের নামে জনগণকে দুর্ভোগে ফেলবেন না: কাদের

তিনি বলেন, “রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সড়ক পরিবহন আইন করা হয়েছে, কাউকে শাস্তি দেয়ার জন্য নয়"
বাসস
20 November, 2019, 07:05 pm
Last modified: 20 November, 2019, 07:07 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি।

ধর্মঘটের নামে জনগণকে দুর্ভোগে না ফেলতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সড়ক পরিবহন আইন করা হয়েছে, কাউকে শাস্তি দেয়ার জন্য নয়। পেঁয়াজের ইস্যুতে ব্যর্থ হয়ে এবার সর্বশেষ সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র করছে। পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহবান জানাবো, জনগণকে শাস্তি দিবেন না, দুর্ভোগে ফেলবেন না।”

ওবায়দুল কাদের আজ নোয়াখলীর শহীদ ভুলু ষ্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।

বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, “নেতিবাচক রাজনীতির কারণে, তারা সব ঘাঁটি হারাচ্ছে। নির্বাচনে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্র শুরু করেছে। তারেক রহমান দেশের বাইরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

তিনি বলেন, বিএনপি দেশের জনগণের সাড়া না পেয়ে, বিদেশীদের কাছে নালিশ করছে। 

“তারা বিদেশে ঘুরে ঘুরে আনুগত্য ভিক্ষা করছে। আমাদের শক্তির উৎস জনগণ। উস্কানি দিয়ে লাভ হবে না।”

ওবায়দুল কাদের বলেন, “রাজনীতিতে ঝলক দেখিয়ে সফল হওয়া যায় না। রাজনীতিতে মডারেট ব্যক্তিরাই সফল হবে। শেখ হাসিনার সততা, পরিশ্রম ও কমিটমেন্ট তার সাফল্যের চাবিকাঠি। বিশ্বের ১০ জন প্রভাবশালী রাষ্ট্রনায়কদের মধ্যে তিনি একজন।

“গত ৪৪ বছরে, এ দেশে সবচেয়ে সাহসী, বিচক্ষণ, প্রশাসক, সফল কূটনীতিক ও সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। ত্যাগ এবং পরিশ্রম করলে রাজনীতিতে স্বীকৃতি পাওয়া যায়। বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রবৃদ্ধিতে সবার শীর্ষে রয়েছে। আমরা গরীব দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। এগুলো সম্ভব হয়েছে দক্ষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণেই।”

এর আগে ওবায়দুল কাদের জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগ নেতা মির্জা আজম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

সম্মেলন শেষে ওবায়দুল কাদের আগামী তিন বছরের জন্য পুনরায় অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিমকে সভাপতি এবং একরামুল করিম চৌধুরী এমপিকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন।

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / পরিবহন ধর্মঘট / সড়ক পরিবহন আইন ২০১৮

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ আওয়ামীপন্থী আইনজীবীদের
  • কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, কার কত টাকার সম্পত্তি
  • কাদেরসহ দণ্ডিত ৭ জনের অবস্থান শনাক্ত হলে গ্রেপ্তার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর
  • মানবতাবিরোধী অপরাধে হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড
  • মানবতাবিরোধী অপরাধে কাদের-সাদ্দামসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে হওয়ার আশা চিফ প্রসিকিউটরের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net