Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ধর্মীয় অনুভূতিতে আঘাত: ইকবালসহ ৪ জনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2021, 12:35 pm
Last modified: 23 October, 2021, 01:56 pm

Related News

  • ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা
  • ধর্ম অবমাননা রোধে মৃত্যুদণ্ডের দাবি: আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ
  • বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ‘সম্প্রীতি যাত্রা’র বিক্ষোভ
  • কুমিল্লায় চার মাজারে হামলা-অগ্নিসংযোগ: ২২ শ জনের বিরুদ্ধে মামলা
  • কুমিল্লায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে চার মাজারে হামলা, অগ্নিসংযোগ

ধর্মীয় অনুভূতিতে আঘাত: ইকবালসহ ৪ জনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ

অন্যরা হলেন- একরাম, যিনি ঘটনার পরে ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন এবং মসজিদের খাদেম ফয়সাল ও হুমায়ুন। 
টিবিএস রিপোর্ট
23 October, 2021, 12:35 pm
Last modified: 23 October, 2021, 01:56 pm

ধর্মীয় অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় ইকবাল হোসেনসহ চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে কুমিল্লার আদালত।  

অন্যরা হলেন- একরাম, যিনি ঘটনার পরে ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন এবং মসজিদের খাদেম ফয়সাল ও হুমায়ুন।

অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "তারা প্রাথমিকভাবে নানুয়ার দীঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।" 

পুলিশ রিমান্ডের আবেদন করে অভিযুক্তদের আদালতে হাজির করলে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন।  

এদিকে পুলিশের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনার মধ্য দিয়ে মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। বিষয়টি বিবেচনায় নিয়েই এ মামলা এগোবে বলে জানান তিনি।  

প্রসঙ্গত, গতকাল শুক্রবার কুমিল্লা পুলিশ নিশ্চিত করে যে, কক্সবাজারে গ্রেপ্তারকৃত ব্যক্তিটিই ইকবাল। 

এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ইকবাল হোসেন। গতকাল তাকে কুমিল্লা পুলিশ লাইনসে জিজ্ঞাসাবাদ করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মণ্ডপে কোরআন শরিফ রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও পুলিশকে জানিয়েছেন ইকবাল। তবে কার নির্দেশে এই কাজ করেছেন, তা এখনও জানাননি।

গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের একটি অস্থায়ী মণ্ডপে কোরআন শরিফ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাম্প্রদায়িক হামলা হয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বসত-বাড়িতে।  

পরবর্তীতে কমপক্ষে চারটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ইকবালকে মণ্ডপের আশেপাশে চলাচল করতে দেখা যায়। পুলিশ দু'দিন আগে এই ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করেছে।

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন পাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে চলা সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 
 
Related Topics

টপ নিউজ

ইকবাল হোসেন / সাম্প্রদায়িক উস্কানি / ধর্ম অবমাননা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা
  • ধর্ম অবমাননা রোধে মৃত্যুদণ্ডের দাবি: আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ
  • বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ‘সম্প্রীতি যাত্রা’র বিক্ষোভ
  • কুমিল্লায় চার মাজারে হামলা-অগ্নিসংযোগ: ২২ শ জনের বিরুদ্ধে মামলা
  • কুমিল্লায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে চার মাজারে হামলা, অগ্নিসংযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net