Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
দেশে করোনা রোগীদের ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2021, 12:00 pm
Last modified: 05 August, 2021, 03:34 pm

Related News

  • ৭৮ বার করোনা ‘পজিটিভ’ হয়েছেন এই ব্যক্তি!
  • করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’, বাড়ছে উদ্বেগ ও আশঙ্কা
  • করোনাভাইরাস: ডেল্টার চেয়েও ‘ভয়ঙ্কর’ ভ্যারিয়েন্ট এবার দক্ষিণ আফ্রিকায়
  • শ্রীলঙ্কার আমদানির অর্থ ফুরিয়ে আসছে ডেল্টা মোকাবেলায়
  • চীনে জুলাইয়ের পর প্রথমবারের মতো স্থানীয় সংক্রমণ শূন্য

দেশে করোনা রোগীদের ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড-১৯ জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ  
টিবিএস রিপোর্ট
05 August, 2021, 12:00 pm
Last modified: 05 August, 2021, 03:34 pm
ফাইল ছবি-মুমিত এস/টিবিএস

বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্তদের ৯৮ শতাংশই বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত। আজ (৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জিনোম সিকোয়েন্সিং গবেষণা প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক ও উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। 

চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের ওপর এই গবেষণা পরিচালিত হয়। গবেষণায় দেশের সকল বিভাগের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং করা হয়। মোট ৩০০ জন কোভিড-১৯ পজেটিভ রোগীর ন্যাযোফ্যারিনজিয়াল সোয়াব স্যাম্পল থেকে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর মাধ্যমে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করা হয়। 

এ গবেষণায় অন্তর্ভুক্ত কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৫৩ শতাংশ ছিল পুরুষ; ৯ মাস থেকে শুরু করে ৯০ বছর বয়সী রোগী গবেষণায় অন্তর্ভুক্ত ছিল। ৩০-৩৯ বছরের রোগীর সংখ্যা ছিল বেশি।   

এছাড়া কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে যাদের কো-মরবিডিটি রয়েছে যেমন-ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস প্রভৃতি তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি পাওয়া গেছে গবেষণায়। পাশাপাশি ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে দ্বিতীয়বার সংক্রমণ হলে মৃত্যুঝুঁকি বেশি পরিলক্ষিত হয়েছে।

তবে গবেষণায় টিকার কার্যকারিতার বিষয়টি এখনো চলমান রয়েছে বলে জানানো হয়।

কোভিড-১৯ এর জিনোম সিকোয়েন্সিং বিশ্লেষণ গবেষণায় প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, বাংলাদেশে গতবছরের ডিসেম্বরে ইউকে বা আলফা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণের হার বেশি ছিল। পরবর্তীতে মার্চ-২০২১ এর রিপোর্ট অনুযায়ী, সাউথ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণের হার বেশি ছিল।

কিন্তু বিএসএমএমইউ এর গত এক মাসের ৩০০ স্যাম্পল এর জিনোম সিকোয়েন্সিং এ দেখা যায়, মোট সংক্রমণের প্রায় ৯৮ শতাংশ হচ্ছে ইন্ডিয়ান বা ডেল্টা ভ্যারিয়েন্ট।

১ শতাংশ হচ্ছে সাউথ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণ, যদিও গবেষণার প্রথম ১৫ দিনে এই সংখ্যা ছিল মাত্র ৩ শতাংশ। এছাড়া গবেষণায় একজন রোগীর ক্ষেত্রে পাওয়া গেছে মরিসাস ভ্যারিয়েন্ট বা নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট (তদন্তাধীন ভ্যারিয়েন্ট)।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিজ্ঞপ্তিতে লেখা হয়, কোভিড-১৯ এর জিনোমের চরিত্র উন্মোচন, মিউটেশন এর ধরন, বৈশ্বিক কোভিড-১৯ ভাইরাসের জিনোমের সাথে এর আন্তঃসম্পর্ক বের করা এবং বাংলাদেশি কোভিড-১৯ জিনোম ডাটাবেজ তৈরী করাই কোভিড-১৯ জিনোম সিকোয়েন্সিং গবেষণার উদ্দেশ্য।

মোট ৩০০০ রোগীর স্যাম্পল সিকোয়েন্সিং বিশ্লেষণের মাধ্যমে ডাটাবেজ এবং বৈশ্বিক নেটওয়ার্ক তৈরী করা সম্ভব বলে সেখানে উল্লেখ করা হয়। 
 

 
 
 

Related Topics

টপ নিউজ

ডেল্টা ভ্যারিয়েন্ট / করোনা আক্রান্ত ব্যক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ৭৮ বার করোনা ‘পজিটিভ’ হয়েছেন এই ব্যক্তি!
  • করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’, বাড়ছে উদ্বেগ ও আশঙ্কা
  • করোনাভাইরাস: ডেল্টার চেয়েও ‘ভয়ঙ্কর’ ভ্যারিয়েন্ট এবার দক্ষিণ আফ্রিকায়
  • শ্রীলঙ্কার আমদানির অর্থ ফুরিয়ে আসছে ডেল্টা মোকাবেলায়
  • চীনে জুলাইয়ের পর প্রথমবারের মতো স্থানীয় সংক্রমণ শূন্য

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net