Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’, বাড়ছে উদ্বেগ ও আশঙ্কা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 November, 2021, 10:25 am
Last modified: 27 November, 2021, 02:39 pm

Related News

  • মডার্না ও ফাইজারের আনা টিকা কোভিডের নতুন ভ্যারিয়েন্টে যথেষ্ট কার্যকর
  • এবার যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন
  • ইউরোপ এবং আফ্রিকান দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী 
  • করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে এশিয়া ও ইউরোপজুড়ে সতর্কতা
  • করোনাভাইরাস: ডেল্টার চেয়েও ‘ভয়ঙ্কর’ ভ্যারিয়েন্ট এবার দক্ষিণ আফ্রিকায়

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’, বাড়ছে উদ্বেগ ও আশঙ্কা

গত ৯ নভেম্বর সংগৃহীত একটি নমুনা থেকে বি.১.১.৫২৯ অর্থাৎ ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
টিবিএস ডেস্ক
27 November, 2021, 10:25 am
Last modified: 27 November, 2021, 02:39 pm
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের নতুন 'বি.১.১.৫২৯' ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক বা 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' হিসেবে চিহ্নিত করে সেটিকে 'ওমিক্রন' নাম দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নতুন এই ভ্যারিয়েন্টে প্রচুর পরিমাণে মিউটেশন ঘটায় সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও।

বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য সংস্থাকে এই ভ্যারিয়েন্ট সম্পর্কে প্রথম রিপোর্ট করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বতসোয়ানা, বেলজিয়াম, হংকং এবং ইসরায়েলেও ইতোমধ্যে এই ভ্যারিয়েন্ট সনাক্ত করা হয়েছে।

এই পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ইউকে বা আইরিশ নাগরিক না হলে, কিংবা যুক্তরাজ্যের বাসিন্দা না হলে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো এবং এসওয়াতিনি থেকে ভ্রমণকারীরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক এবং মালাউই থেকে ফ্লাইট বন্ধ করা হবে। আগামী সোমবার (২৯ নভেম্বর) কার্যকর হবে এই ঘোষণা। ইউরোপিয়ান ইউনিয়নের কিছু দেশ এবং সুইজারল্যান্ডও সাময়িকভাবে দক্ষিণ আফ্রিকান দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

সময়ের সাথে সাথে ভাইরাসের মিউটেশন অর্থাৎ জেনেটিক রূপ পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। তবে ভাইরাসের একটি ভ্যারিয়েন্ট ঠিক তখনই উদ্বেগের হয়ে ওঠে যখন সেই মিউটেশনের ফলে সংক্রমণযোগ্যতা এবং ভ্যাকসিনের কার্যকারিতার মতো বিষয়গুলো প্রভাবিত হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) ডব্লিউএইচও জানায়, প্রাথমিকভাবে বি.১.১.৫২৯ নামে পরিচিত এই ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকার প্রায় সমস্ত প্রদেশে বাড়ছে বলে মনে হচ্ছে।

জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা একটি বিবৃতিতে বলে, "নতুন ভ্যারিয়েন্টে প্রচুর পরিমাণে মিউটেশন হচ্ছে। এর মধ্যে কয়েকটি বেশ উদ্বেগের। গত ৯ নভেম্বর সংগৃহীত একটি নমুনা থেকে বি.১.১.৫২৯ পাওয়া যায়।"

নতুন রূপটির প্রভাব বুঝতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল বায়োলজিস্ট প্রফেসর জেমস নাইসমিথ বলেন, "এটা খারাপ খবর হলেও কেয়ামতের মতো গুরুতর নয়।"

এদিকে সায়েন্টিফিক প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা মডেলিং গ্রুপের সদস্য ডক্টর মাইক টিল্ডসলি শুক্রবার বিবিসিকে বলেন, দক্ষিণ আফ্রিকার জনসংখ্যার মাত্র ২৪ শতাংশকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। ফলে সেখানে দ্রুত রোগের বিস্তার ঘটাতে পারে।

এদিকে, মার্কিন সংক্রামক রোগের প্রধান ডা. অ্যান্টনি ফসি সিএনএনকে বলেন, "যতক্ষণ পর্যন্ত না এটি সঠিকভাবে পরীক্ষা করা হচ্ছে, আমরা জানি না যে এটি কতটা গুরুতর।"

যুক্তরাজ্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ ছাড়াও, অন্যান্য দেশও নতুন করে বিধিনিষেধ ঘোষণা করেছে। আজ থেকে দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ভ্রমণকারীদের ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ঘোষণা দিয়েছে জাপান। এসময় তাদেরকে মোট চারটি পরীক্ষা করতে হবে।

এছাড়া, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং হংকং থেকে আগত ভ্রমণকারীদের জন্য আরও কঠোর স্ক্রীনিং এবং পরীক্ষার আদেশ দিয়েছে ভারত।

এদিকে দক্ষিণ আফ্রিকাসহ দক্ষিণ আফ্রিকার ছয়টি দেশের যাত্রীদের নিষিদ্ধ করবে ইরান। এই ছয়টি দেশ থেকে ফ্লাইট সীমাবদ্ধ করেছে ব্রাজিলও।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা সাংবাদিকদের বলেন, বিভিন্ন দেশের ফ্লাইট নিষেধাজ্ঞার বিষয়টি "অযৌক্তিক"।

"ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতে কিছু দেশের প্রতিক্রিয়া এবং এই জাতীয় পদক্ষেপগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত নিয়ম এবং মানদণ্ডের বিরোধী," বলেন তিনি।

করোনার প্রকোপ বাড়তে থাকায় শুক্রবার বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নামে। এতে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে শঙ্কিত বিনিয়োগকারীরা।

যুক্তরাজ্যের প্রধান শেয়ারগুলোর এফটিএসই ১০০ সূচকও রয়েছে ৩ দশমিক ৭ শতাংশের নিচে। পাশাপাশি জার্মানি, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ধস নেমেছে।

  • সূত্র: বিবিসি 
     

Related Topics

টপ নিউজ

ভ্যারিয়েন্ট / ডেল্টা ভ্যারিয়েন্ট / নতুন ভ্যারিয়েন্ট / ইউকে ভ্যারিয়েন্ট / ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • মডার্না ও ফাইজারের আনা টিকা কোভিডের নতুন ভ্যারিয়েন্টে যথেষ্ট কার্যকর
  • এবার যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন
  • ইউরোপ এবং আফ্রিকান দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী 
  • করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে এশিয়া ও ইউরোপজুড়ে সতর্কতা
  • করোনাভাইরাস: ডেল্টার চেয়েও ‘ভয়ঙ্কর’ ভ্যারিয়েন্ট এবার দক্ষিণ আফ্রিকায়

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net