Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
দেশে একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2020, 02:40 pm
Last modified: 10 April, 2020, 03:33 pm

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • টিকা না নেওয়া রোগীদের করোনায় মৃত্যু ঝুঁকি কয়েকগুণ বেশি: আইইডিসিআর
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪

দেশে একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এছাড়া নতুন ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৪২৪ জনের।
টিবিএস রিপোর্ট
10 April, 2020, 02:40 pm
Last modified: 10 April, 2020, 03:33 pm
অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ফাইল ফটো

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জন মারা গেছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এছাড়া নতুন ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৪২৪ জনের।

শুক্রবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি আরও জানান, মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের ও অন্যজন পটুয়াখালীর অধিবাসী ছিলেন। তাদের বয়স ৩০ থেকে ৯০ বছরের মধ্য।

এদিকে নতুন শনাক্তদের মধ্যে ৩৭ জন ঢাকায়, ১৬ জন নারায়ণগঞ্জে এবং বাকিরা দেশের অন্যান্য জায়গায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। 

নতুন শনাক্তদের বয়স:

  • ১০ বছরের কম বয়সী: ৪ জন।
  • ১১ থেকে ২০ বছর: ৬ জন।
  • ২১ থেকে ৩০ বছর: ১২ জন।
  • ৩১ থেকে ৪০ বছর: ২৯ জন।
  • ৪১ থেকে ৫০ বছর: ১৬ জন।
  • ৫১ থেকে ৬০ বছর: ১৪ জন।
  • ৬০ বছরের বেশি বয়সী: ১৩ জন।

অন্যদিকে, ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৮৪টি। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসের সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৬৭৯টি।

তিনি আরও জানান, করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এক পলকে দেশে করোনাভাইরাসের চিত্র:

  • মোট আক্রান্ত: ৪২৪ জন।
  • সুস্থ হয়েছেন: ৩৩ জন।
  • মারা গেছেন: ২৭ জন।
  • মোট কোয়ারেন্টিনে: ৬৮ হাজার ৩৩৪ জন।
  • কোয়ারেন্টিন সম্পন্ন: ৫৮ হাজার ১৬৭ জন।
  • আইসোলেশন: ৪৭৩ জন।
  • আইসোলেশন সম্পন্ন: ৩৩৬ জন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয় ১৮ মার্চ।

অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে এ যাবত ১৬ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩ লাখ ৫৮ হাজারেরও বেশি জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ হারিয়েছেন ৯৬ হাজার ৩৬৫ জন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

  • ইতালি: ১৮ হাজার ২৭৯ জন।
  • যুক্তরাষ্ট্র: ১৬ হাজার ৬৯৭ জন।
  • স্পেন: ১৫ হাজার ৪৪৭ জন।
  • ফ্রান্স: ১২ হাজার ২১০ জন।
  • যুক্তরাজ্য: ৭ হাজার ৯৭৮ জন।
  • ইরান: ৪ হাজার ১১০ জন।
  • চীন: ৩ হাজার ৩৩৬ জন।
  • বেলজিয়াম: ৩ হাজার ১৯ জন।
  • জার্মানি: ২ হাজার ৬০৭ জন।
  • নেদারল্যান্ড: ২ হাজার ৩৯৬ জন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস / রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • টিকা না নেওয়া রোগীদের করোনায় মৃত্যু ঝুঁকি কয়েকগুণ বেশি: আইইডিসিআর
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net