Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
টিকা না নেওয়া রোগীদের করোনায় মৃত্যু ঝুঁকি কয়েকগুণ বেশি: আইইডিসিআর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2021, 05:40 pm
Last modified: 02 August, 2021, 06:24 pm

Related News

  • দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ: আইইডিসিআর 
  • একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৮৮৭, মৃত্যু আরও ১৪ জনের
  • আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫২
  • আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩১২
  • আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৬

টিকা না নেওয়া রোগীদের করোনায় মৃত্যু ঝুঁকি কয়েকগুণ বেশি: আইইডিসিআর

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের মে ও জুন মাসে দেশে কোডিড-১৯ এ আক্রান্তদের মধ্যে একটি গবেষণা পরিচালনা করে এ ফলাফল পেয়েছে তারা।
টিবিএস রিপোর্ট
02 August, 2021, 05:40 pm
Last modified: 02 August, 2021, 06:24 pm
আইসিউ বেডে চিকিৎসাধীন রোগী। ছবি: মুমিত এম/ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে দুই ডোজ টিকা গ্রহণকারীদের তুলনায় একেবারেই টিকা না নেয়া রোগীদের মধ্যে অধিকহারে শ্বাসপ্রশ্বাস জনিত জটিলতা, অধিক হাসপাতালে ভর্তি ও অধিক মৃত্যুঝুঁকির আশংকা রয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের মে ও জুন মাসে দেশে কোডিড-১৯ এ আক্রান্তদের মধ্যে একটি গবেষণা পরিচালনা করে এ ফলাফল পেয়েছে তারা।

কোভিড-১৯ টিকা গ্রহণকারীদের মধ্যে এন্টিবডির উপস্থিতির পাশাপাশি, টিকা গ্রহণকারীদের মধ্যে আক্রান্তদের রোগের গতিবিধি পর্যালোচনা করা হয়েছে এ গবেষণায়।
 
আইইডিসিআরের ওই গবেষণায় দেখা যায়, টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাস জনিত জটিলতা হার ছিল ১১ শতাংশ, এবং পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্ত রোগীদের মধ্যে ছিল ৪ শতাংশ। অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেয়া কোভিড-১৯ রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাস জনিত জটিলতার হার এবং পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্তদের তুলনায় ১০ শতাংশ বেশী পাওয়া যায়।

ওই গবেষণা ফলাফলে আরও বলা হয়, হাসপাতালে ভর্তির হার টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে ২৩ শতাংশ এবং পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্ত রোগীদের মধ্যে ৭ শতাংশ ছিল। অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেয়া কোভিড-১৯ রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ছিল ৩২ শতাংশ এবং পূর্ণ ডোজ টিকা গ্রহণ পরবর্তী আক্রান্তদের মধ্যে যা ছিল ১০ শতাংশ। একের অধিক অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেয়া কোভিড-১৯ রোগীদের হাসপাতালে ভর্তির হার, পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের তুলনায় ১৬ শতাংশ বেশী ছিল।

গবেষণায় অংশগ্রহণকারী টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে ১৯ জনের (৩ শতাংশ) আইসিইউ এ ভর্তির প্রয়োজন হয়েছিল এবং পূর্ণ ডোজ টিকা গ্রহন পরবর্তী আক্রান্ত রোগীদের মধ্যে ৩ জনের (১ শতাংশের কম) আইসিইউ এ ভর্তির প্রয়োজন হয়েছিল। টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে ১৭ জন (৩ শতাংশ) রোগী মৃত্যুবরণ করেন এবং টিকা গ্রহন পরবর্তী আক্রান্তদের মধ্যে ১ জন (০.৩ শতাংশ) রোগী মৃত্যুবরণ করেন।

আইইডিসিআর বলেছে, তাদের এ গবেষণায় বিগত মে ও জুন মাসে কোডিড-১৯ আক্রান্ত রোগীদের জাতীয় তালিকা হতে দ্বৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত ত্রিশোর্ধ্ব ১,৩৩৪ জনের মধ্যে ৫৯২ জন আক্রান্ত রোগী যারা একটি ডোজও কোডিড-১৯ টিকা গ্রহন করেননি এবং ৩০৬ জন পূর্ণ ২ ডোজ টিকা গ্রহণ করার অন্তত ১৪ দিন পর নতুন করে কোডিড-১৯ আক্রান্ত হয়েছেন তারা অংশগ্রহণ করেন। আক্রান্ত রোগীদের সনাক্ত হওয়ার কমপক্ষে ১৪ দিন অতিবাহিত হওয়ার পর সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

কোডিড-১৯ রোগ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি পূর্ণ ডোজ কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য সকলকে আহ্বান জানায় আইইডিসিআর।

Related Topics

টপ নিউজ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ: আইইডিসিআর 
  • একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৮৮৭, মৃত্যু আরও ১৪ জনের
  • আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫২
  • আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩১২
  • আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৬

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net