Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
দু’দফা বন্যায় মানিকগঞ্জে গবাদিপশুর খামারিদের লোকসান সাড়ে ৩ কোটি টাকা

বাংলাদেশ

মানিকগঞ্জ সংবাদদাতা
05 September, 2020, 04:25 pm
Last modified: 05 September, 2020, 04:30 pm

Related News

  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬
  • ‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি’ থাইল্যান্ডে, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

দু’দফা বন্যায় মানিকগঞ্জে গবাদিপশুর খামারিদের লোকসান সাড়ে ৩ কোটি টাকা

জেলায় ছোট-বড় মিলিয়ে ১৬ হাজার ৫৬৩ জন খামারি রয়েছেন। চলতি মৌসুমের বন্যায় এসব খামারির মধ্যে ২৬৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত পশুর সংখ্যা তিন হাজার ৫৭৫টি।
মানিকগঞ্জ সংবাদদাতা
05 September, 2020, 04:25 pm
Last modified: 05 September, 2020, 04:30 pm
মানিকগঞ্জ সদরের ফ্রেন্ডস ডেইরি ফার্মে গরু পালন করা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: টিবিএস

দু'দফা বন্যায় প্লাবিত হয় মানিকগঞ্জের সাত উপজেলার ৩৭৫ হেক্টর কৃষি জমি। ডুবে যায় কয়েক হাজার বাড়ি-ঘর। বন্যায় প্লাবিত এলাকাগুলোর সাধারণ মানুষ জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে পারলেও বেশি বিপাকে পড়েন বাণিজ্যিকভাবে লালন-পালন করা গবাদিপশুর খামারিরা।

মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্যমতে, জেলায় ছোট-বড় মিলিয়ে ১৬ হাজার ৫৬৩ জন খামারি রয়েছেন। চলতি মৌসুমের বন্যায় এসব খামারির মধ্যে ২৬৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত পশুর সংখ্যা তিন হাজার ৫৭৫টি। এ ছাড়া খড়, ঘাস ও দানাদার খাবার এবং গবাদিপশু থাকার ঘরও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।

আর্থিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হয়েছে তিন কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

বন্যার সময় পশুর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৬৫টি গরু, ২০টি ছাগল ও পাঁচটি ভেড়া; শিবালয়ে ৮৫টি গরু, ১২০টি ছাগল ও ৬০টি ভেড়া; ঘিওরে ৫০১টি গরু, ৩৫০টি ছাগল ও ৭০টি ভেড়া; সাটুরিয়ায় ৩৮২টি গরু, ৫৭০টি ছাগল ও ২১০টি ভেড়া; সিংগাইরে ৩০টি গরু, ১০০টি ছাগল ও ২০টি ভেড়া; হরিরামপুরে ৭৫টি গরু, ৫২টি ছাগল ও ২১০টি ভেড়া এবং দৌলতপুরে ৪০০টি গরু ও ১৫০টি ছাগল বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রুহুলি এলাকায় বন্যার পানিতে কৃষকের খড় ডুবে আছে। ছবিটি গত ৭ আগষ্ট তোলা। ছবি: টিবিএস

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র জানায়, জেলায় প্রথম দফার বন্যা শুরু হয় ২৭ জুন, শেষ হয় ৭ জুলাই। দ্বিতীয় দফায় শুরু হয় ১১ জুলাই, শেষ হয় ১১ আগস্ট।

মানিকগঞ্জ ফ্রেন্ডস ডেইরি ফার্মের পরিচালক মো. মহিনুর রহমান বলেন, মানিকগঞ্জ পৌরসভা এলাকায় তার ফার্মে ছোট-বড় মিলিয়ে শতাধিক গবাদিপশু রয়েছে। এসব গরুর জন্য আশেপাশের প্রায় ২০ বিঘা জমিতে তিনি ঘাস বপন করেছিলেন।

'কিন্তু বন্যার পানিতে জমি ডুবে যাওয়ায় সব ঘাস পচে যায়। তাই শুধু খড় ও দানাদার খাবার দিয়ে এখন গবাদিপশুগুলো লালন-পালন করা হচ্ছে', বলেন তিনি। সব মিলিয়ে বন্যায় তার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিমত মহিনুরের।

সাটুরিয়া উপজেলার ক্ষুদ্র খামারি ময়নাল মিয়া জানান, ছোট-বড় মিলিয়ে ১০টি গরু রয়েছে তার। গরুগুলোর জন্য বাড়ির পাশের তিন বিঘা জমিতে ঘাস বপন করেছিলেন। বন্যায় সব ঘাস নষ্ট হয়ে যায়। আগে কুড়ার দাম কেজিপ্রতি ১২ টাকা থাকলেও এখন ১৫ টাকা। আর ভূষি ছিল ৩৩ টাকা, এখন ৩৭ টাকায় কিনতে হচ্ছে।

ময়নাল জানান, এখন বাড়তি দাম দিয়ে কুড়া-ভূষি ও খড়ের ওপর নির্ভর করে তিনি গবাদিপশুগুলো পালন করছেন। এতে তার কমপক্ষে লাখখানেক টাকার লোকসান হয়েছে।

একই উপজেলার ধানকোড়া ইউনিয়নের খামারি আবুল হোসেন জানান, বন্যায় গোয়াল ঘরে পানি উঠে যাওয়ায় প্রতিবেশি এক ব্যক্তির বাড়িতে গাভী রাখেন তিনি। সেখানে গাভী পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবা দেওয়া হয়। এরপরই আবার বাছুরের নাভি ফুলে পোকা বের হতে থাকে। গাভী ও বাছুরের চিকিৎসা বাবদ প্রায় চার হাজার টাকা খরচ হয় বলে জানান তিনি।

হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর গ্রামের সাত্তার মোল্লা জানান, পদ্মার পানিতে গ্রামের বেশির ভাগ ঘর-বাড়ি ডুবে যায়। কৃষি কাজের পাশাপাশি চারটি গরু পালন করতেন তিনি। বন্যার পানিতে গরুর ঘরে পাঁচ থেকে ছয় ফুট পানি উঠে। এ সময় তিনি গরুগুলো বিক্রি করে দেন। 

'পরে বন্যার পানি কমে যাওয়ার সময় আধা পাকা গরুর ঘরটি ভেঙে যায়। এতে আমার অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়', যোগ করেন সাত্তার।

এদিকে, দৌলতপুর উপজেলার আফাজ এগ্রিকালচারাল ফার্মের পরিচালক আবদুল মজিদ জানান, তার খামারে ৫০টি গরু ছিল। বন্যার পানিতে খামার ও তার চারপাশের এলাকা ডুবে যাওয়ায় বাধ্য হয়ে তিনি ৪০টি গরু বিক্রি করে দেন। এতে তার লোকসান হয় কমপক্ষে চার লাখ টাকা। এ ছাড়াও গবাদিপশু থাকার ঘর নষ্ট হয়।

মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এসব খামারিদের লোকসান কাটিয়ে উঠতে প্রণোদনা দেওয়ার বিষয়ে পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

মানিকগঞ্জ / গবাদি পশু / বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬
  • ‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি’ থাইল্যান্ডে, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net