Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
12 December, 2019, 06:50 pm
Last modified: 12 December, 2019, 07:11 pm

Related News

  • গুম কমিশন ও মানবাধিকার সংক্রান্ত আইনের কিছু ত্রুটি সংশোধনের প্রয়োজন আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • জ্বালানি সংকট মোকাবিলায় স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উপলক্ষে ভুভুজেলা বাজানো এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না
ইউএনবি
12 December, 2019, 06:50 pm
Last modified: 12 December, 2019, 07:11 pm
বড়দিন ও থার্টিফাস্ট নাইট সামনে রেখে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: পিআইডি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে নতুন বছরকে স্বাগত জানিয়ে থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। বন্ধ থাকবে সব বার। ফোটানো যাবে না আতশবাজি ও পটকা।

বড়দিন ও থার্টিফাস্ট নাইট সামনে রেখে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হবে।

“৩১ ডিসেম্বরের পর ঢাকাসহ সারা দেশে উন্মুক্ত স্থানে কোনো ধরনের গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। একই দিন সন্ধ্যার পর থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের সব বার বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলবে,” যোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উপলক্ষে ভুভুজেলা বাজানো এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।

৩০ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর রাত ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশ নিষেধ থাকবে। বিশ্ববিদ্যালয় এলাকায় এ সময় স্টিকার ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো রকম আশঙ্কা নেই। আমি আগেই বলেছি, প্রতিটি বিশেষ দিন কিংবা জাতীয় দিবস অথবা ধর্মীয় অনুষ্ঠানের আগে আমরা এ ধরনের আইনশৃঙ্খলা সংক্রান্ত আয়োজন রাখি যাতে দিবসগুলো সুশৃঙ্খলভাবে সবাই পালন করতে পারেন।”

“খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যাতে যথাযথভাবে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করতে পারেন এবং কেউ যাতে উচ্ছৃঙ্খলভাবে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে না পারেন সে জন্য আমরা আজকের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাটি করেছি,” বলেন তিনি।

মন্ত্রী জানান, যথাযথভাবে বড়দিন উদযাপনের জন্য চার্চ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঢাকাসহ সারা দেশের প্রায় সাড়ে তিন হাজার চার্চে নিজস্ব স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে শৃঙ্খলা নিশ্চিত করা হবে। রাজধানীর তেজগাঁও, কাকরাইল, মিরপুর ও বনানীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ চার্চে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। সেখানে মেটাল ডিটেক্টর ও সিসি ক্যামেরাসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থাকবে।

বড়দিন ও থার্টিফাস্ট নাইট উপলক্ষে পুলিশের বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন, কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা ও অগ্নিনির্বাপণের জন্য কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানান তিনি।  

Related Topics

টপ নিউজ

থার্টিফার্স্ট নাইট / স্বরাষ্ট্রমন্ত্রী / আইন-শৃঙ্খলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • গুম কমিশন ও মানবাধিকার সংক্রান্ত আইনের কিছু ত্রুটি সংশোধনের প্রয়োজন আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • জ্বালানি সংকট মোকাবিলায় স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net