Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
তিন বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সর্বোচ্চ: ক্যাব     

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2021, 01:45 pm
Last modified: 16 June, 2021, 05:19 pm

Related News

  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের
  • শতভাগ কার্গো নিরাপত্তার স্বীকৃতির ৬ দিন পর শাহজালাল বিমানবন্দরে আগুন
  • রাগ যেভাবে আপনার খরচ বাড়িয়ে দেয়—একটি মনস্তাত্ত্বিক ও আর্থিক বিশ্লেষণ
  • এখনকার খরচ ১০ বছর পর কত হবে?
  • বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে যাত্রীরা

তিন বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সর্বোচ্চ: ক্যাব     

২০২০ সালে জীবনযাত্রার ব্যয় ৬ দশমিক ৮৮ শতাংশ এবং পণ্য ও সেবা-সার্ভিসের মূল্য ৬ দশমিক ৩১ শতাংশ বেড়েছে।
টিবিএস রিপোর্ট
16 June, 2021, 01:45 pm
Last modified: 16 June, 2021, 05:19 pm
প্রতীকি ছবি

গত বছর মহামারির মধ্যেই দেশে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।  

বুধবার (১৬ জুন) কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

ক্যাবের প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে পণ্য ও সেবা-সার্ভিসের মূল্য বেড়েছে ৬ দশমিক ৩১ শতাংশ।

তবে প্রতি বছরের মতোই এই হিসাবে শিক্ষা, চিকিৎসা ও প্রকৃত যাতায়াত ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি।

ক্যাব উল্লেখ করে, ২০২০ সালে মহামারি করোনাভাইরাসের প্রভাবে নিম্ন এবং নিম্ন-মধ্যবিত্ত মানুষের আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, অথচ গত তিন বছরের মধ্যে এই সময়েই জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে। 

ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, "২০২০ সালে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে"। 

বছর শেষে, আমন ধানের ভরা মৌসুমেও চালের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়নি। ফলস্বরূপ, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে চালের গড় মূল্যবৃদ্ধি পেয়েছে প্রায় ২০ শতাংশ।

এছাড়া ডাল, মশলা, শাকসবজি, গো-মাংস, মাছ, বাড়ি ভাড়া, ওয়াসার পানি ও বিদ্যুতের দাম বেড়েছে।

একদিকে আয়-রোজগার হ্রাস, আবার অন্যদিকে নিত্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

গোলাম রহমান বলেন, পরিকল্পনা কমিশনের তথ্য অনুসারে, দেশে দরিদ্রের সংখ্যা বেড়েছে ২৯ শতাংশ। তবে বিভিন্ন বেসরকারী সংস্থার গবেষণা মতে, এই হার ৪০ শতাংশ বা তারও অধিক।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে ক্যাব সভাপতি আরও বলেন , মহামারিতে পারিবারিক মাসিক আয় ৪ হাজার টাকার কাছাকাছি পর্যন্ত হ্রাস পেয়েছে।     

Related Topics

টপ নিউজ

জীবনযাত্রার ব্যয় / ক্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের
  • শতভাগ কার্গো নিরাপত্তার স্বীকৃতির ৬ দিন পর শাহজালাল বিমানবন্দরে আগুন
  • রাগ যেভাবে আপনার খরচ বাড়িয়ে দেয়—একটি মনস্তাত্ত্বিক ও আর্থিক বিশ্লেষণ
  • এখনকার খরচ ১০ বছর পর কত হবে?
  • বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে যাত্রীরা

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net