Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশের হার ২৩.৭২%

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2019, 06:45 pm
Last modified: 13 October, 2019, 06:50 pm

Related News

  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   
  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল শিক্ষায় ৯৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান পেল বাংলাদেশ
  • আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
  • শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু সদস্যদের ‘ওয়াকআউট’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশের হার ২৩.৭২%

খ ইউনিটে মোট ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪২ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী
টিবিএস রিপোর্ট
13 October, 2019, 06:45 pm
Last modified: 13 October, 2019, 06:50 pm

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যাতে ভর্তির যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন ১০ হাজার ১৮৮ জন ভর্তিচ্ছু। 

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে ফলাফল প্রকাশের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের ভর্তি পরীক্ষায় পাশের হার ২৩ দশমিক ৭২ শতাংশ। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খ ইউনিটে মোট ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪২ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। গত ২১ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ৬০০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ১৬ অক্টোবর ২০১৯ বিকাল ৫টা থেকে ৩১ অক্টোবর ২০১৯ বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। 

“বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৬ অক্টোবর ২০১৯ থেকে ২৩ অক্টোবর ২০১৯ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর ২০১৯ থেকে ২৩ অক্টোবর ২০১৯ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।”

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.ais.du.ac.bd ওয়েবসাইটে লগ-ইন করে দেখা যাবে। এছাড়া যেকোন মোবাইল নম্বর থেকে DU Kha Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করেও ফলাফল জানা যাবে।

গতবছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠায় এবার বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি লিখিত প্রশ্নেও পরীক্ষা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও খ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। 

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / ভর্তি পরীক্ষা / পরীক্ষার ফলাফল প্রকাশ / শিক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   
  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল শিক্ষায় ৯৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান পেল বাংলাদেশ
  • আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
  • শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু সদস্যদের ‘ওয়াকআউট’

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net