Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ঢাকায় আবারও মৃত্যু বাড়ছে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট   
10 July, 2021, 10:35 pm
Last modified: 10 July, 2021, 10:39 pm

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

ঢাকায় আবারও মৃত্যু বাড়ছে 

জুলাইয়ের প্রথম দশ দিনে ঢাকায় মারা যান ৪২০ জন, অথচ জুনের প্রথম দশ দিনে মারা গিয়েছিলেন মাত্র ৮৯ জন। 
টিবিএস রিপোর্ট   
10 July, 2021, 10:35 pm
Last modified: 10 July, 2021, 10:39 pm

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে জর্জরিত দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো। রাজধানীকে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষিত রাখতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। তা সত্ত্বেও ফের ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর হটস্পট হয়ে উঠছে ঢাকা।

গত ২২ জুন কোভিড সংক্রমণের চেইন ভাঙার জন্য ঢাকার চারপাশের সাত জেলায় লকডাউন দিয়ে দেশের বাকি সব অঞ্চল থেকে রাজধানীকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকলে ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর লকডাউন দেওয়া হয়। সেই লকডাউন এখনও চলছে।

আজ সারা দেশে, সম্ভবত সরকারের নেওয়া পদক্ষেপের কারণেই, কোভিড-১৯-এ মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। 

তবে গত চব্বিশ ঘণ্টায় সারা দেশে মৃত্যু কিছু কমলেও, ঢাকায় মৃত্যুর সংখ্যা এখনও বেশি।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৭০ জন মারা গেছেন, খুলনায় মারা গেছেন ৫১ জন। শনিবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৮৫ জনের মৃত্যু হয়েছে, এবং এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন। গত চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহীতে ১৩ জন, বরিশালে ১০ জন, সিলেটে সাতজন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

জুলাইয়ের প্রথম দশ দিনে ঢাকায় মারা যান ৪২০ জন, অথচ জুনের প্রথম দশ দিনে মারা গিয়েছিলেন মাত্র ৮৯ জন। 

বিশেষজ্ঞরা বলছেন, এটি আতঙ্কজনক বিষয়। আসন্ন ঈদ-উল-আযহার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ড. মোস্তাক হোসেন টিবিএসকে বলেন, 'ঢাকায় সংক্রমণ ও মৃত্যু হঠাৎ করে বেড়ে যাওয়া অবশ্যই আতঙ্কের বিষয়। ঢাকার আশপাশের রোগী এবং রোগীদের সঙ্গে লোকজন আসার কারণে এ সংখ্যা বাড়ছে। আর কোনো স্থানের সংক্রমণ বাড়তে থাকলে তিন সপ্তাহ পর্যন্ত বাড়তে থাকে।'

ড. মোস্তাক ঈদ-উল-আযহার সময় ঈদের নামাজের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেন সবাইকে। 

সংক্রমণের হার ১০ শতাংশের নিচে না নামলে চলমান কঠোর বিধি-নিষেধ অব্যাহত রাখার আহ্বান জানান আইইডিসিআর-এর সাবেক এ কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বে-নজির আহমেদ টিবিএসকে বলেন, 'ঢাকায় সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ঢাকায় দুই কোটি লোক বাস করে। এতটুকু একটা শহরে এত মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে বেশি সময় লাগে না।'

তিনি আরও বলেন, ঢাকার এ সংক্রমণ সামনের দিনগুলোতে কতটা ছড়াবে সেটা ধারণা করা যাচ্ছে না। তবে এটা নগরবাসীকে বেশ ভোগাবে।

চিকিৎসকরা জানিয়েছেন, জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে আইসিইউয়ের জন্য চাপ অনেক বেড়ে গেছে। এখন প্রত্যেক হাসপাতালে একটি বেডের বিপরীতে আইসিইউয়ের জন্য ২০-২৫ জন রোগী অপেক্ষায় থাকছেন। রোগী সুস্থ হলে বা মারা গেলেই কেবল আইসিইউ বেড খালি হয়। এবারের ঢেউয়ে রোগীদের আইসিইউতে আগের তুলনায় অনেক বেশি সময় থাকতে হচ্ছে। আগে ১০-১২ দিন, অর্থাৎ দুই সপ্তাহের কম সময়ে রোগীরা সুস্থ হতেন। কিন্তু এখন ১৫-১৬ দিন, এমনকি ২০ দিনও থাকতে হচ্ছে আইসিউতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে ঢাকার কোভিড ডেডিকেটেড ২৭টি হাসপাতালের মধ্যে ডিএনিসিসি'র কোভিড ডেডিকেটেড হাসপাতাল ছাড়া অন্য হাসপাতালগুলোতে আইসিইউ বেড খালি নেই।
 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / কোভিড-১৯ অতিমারি / দেশে করোনা মহামারি / সংক্রমণ পরিস্থিতির অবনতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net