Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ডিবি থেকে সরিয়ে নেওয়া হল এডিসি গোলাম সাকলায়েনকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2021, 05:45 pm
Last modified: 07 August, 2021, 05:49 pm

Related News

  • চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক: এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদের ঘটনায় ফয়েজ তৈয়্যবকে জড়ানো ভিত্তিহীন: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  • সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
  • রাজধানীতে পুলিশের অভিযান পরিচালনাকালে মাদক কারবারিদের গুলি, দুই ডিবি সদস্য আহত
  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ

ডিবি থেকে সরিয়ে নেওয়া হল এডিসি গোলাম সাকলায়েনকে

গোলাম সাকলায়েনকে ডিবি থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 August, 2021, 05:45 pm
Last modified: 07 August, 2021, 05:49 pm

চিত্রনায়িকা পরীমনির দায়ের করা একটি মামলার তদন্ত কর্মকর্তা হয়েও তার সঙ্গে 'ঘনিষ্ঠতা'র অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এডিসি গোলাম মোহাম্মদ সাকলায়েন শিথিলকে।

শনিবার ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়, "মহানগর গোয়েন্দা বিভাগে কর্মরত এডিসি গোলাম সাকলায়েনকে ডিবির সকল কার্যক্রম থেকে নিবৃত্ত করা হয়েছে।"

পরে গোলাম সাকলায়েনকে ডিবি থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে বদলি করার কথা জানানো হয় ঢাকা মহানগর পুলিশের আরেক বার্তায়।

এর আগে সকালে মালিবাগের সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক বলেন, 'ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের অনৈতিক সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।'

তিনি বলেন,  মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে অন্য এক মামলার বাদী পরিমনির মেলামেশার বিষয়টি আমাদের তদন্তেও আসবে। আমরা সেসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করবো। সত্যিকারের ঘটনা খুঁজে বের করবো।  আইনের ঊর্ধ্বে না। সে যেই হোক না কেন সেটা তদন্তকারী কর্মকর্তা হোক বা যে কেউ হোক, আমরা চাই নিরপেক্ষ তদন্ত করে সত্যি ঘটনা বের করতে।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, পরীমনির সঙ্গে সাকলায়েনের যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এসেছে, তদন্ত করে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইনের সরকারী নাম্বারে ফোন করা হলে, তিনি ফোন জমা দিয়ে বেশ কয়েকদিনের ছুটিতে গেছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা। গুরুত্বপূর্ণ কিছু বলার থাকলে ডিসির সঙ্গে কথা বলার অনুরোধও করেন তিনি। 

গত ১৩ জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরীমণি। এর পরদিনই উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে। পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তখন থেকেই গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরীমণির। এরপর থেকেই শুরু হয় যোগাযোগ।

Related Topics

টপ নিউজ

পরীমনি / এডিসি গোলাম সাকলায়েন / ডিবি পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক: এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • সাংবাদিক সোহেলকে ডিবির জিজ্ঞাসাবাদের ঘটনায় ফয়েজ তৈয়্যবকে জড়ানো ভিত্তিহীন: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  • সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
  • রাজধানীতে পুলিশের অভিযান পরিচালনাকালে মাদক কারবারিদের গুলি, দুই ডিবি সদস্য আহত
  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net