Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ডিএনসিসি মার্কেটে এক হাজার শয্যার আইসোলেশন সেন্টার পরিচালনা করবে সশস্ত্র বাহিনী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2020, 02:45 pm
Last modified: 21 June, 2020, 04:29 pm

Related News

  • মালিবাগ-যাত্রাবাড়ীর পর এবার মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ
  • মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
  • রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত ২  
  • মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

ডিএনসিসি মার্কেটে এক হাজার শয্যার আইসোলেশন সেন্টার পরিচালনা করবে সশস্ত্র বাহিনী 

মহাখালীর ছয়তলা বিশিষ্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে পাঁচ তলা পর্যন্ত এই আইসোলেশন সেন্টারটি সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হবে।
টিবিএস রিপোর্ট
21 June, 2020, 02:45 pm
Last modified: 21 June, 2020, 04:29 pm

করোনা আক্রান্ত সাধারণ রোগীদের চিকিৎসার জন্য সশস্ত্র বাহিনী মহাখালীর ছয়তলা বিশিষ্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটে এক হাজার শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার পরিচালনা করবে।

ডিএনসিসি মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে পাঁচ তলা পর্যন্ত এই আইসোলেশন সেন্টারটি সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হবে।

বিভিন্ন হাসপাতাল থেকে রেফার হয়ে আসা করোনা পজেটিভ সাধারণ রোগীদের (মাইল্ড কেসেস) এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে বলে রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ভর্তিকৃত রোগীর অবস্থার অবনতি অথবা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে নিকটস্থ বিশেষায়িত হাসাপাতালে স্থানান্তর করা হবে। ডিএনসিসির মেয়র এই হাসপাতালের কর্মকাণ্ড তত্ত্বাবধান করবেন। সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল পদবীর কর্মকর্তা এ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এই আইসোলেশন সেন্টারের সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ডাক্তার, স্বাস্থ্য সেবাকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোরগ্রুপ নিয়োগ করবে। আইসোলেশন সেন্টারটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও স্বাস্থ্য সেবাকর্মী স্বাস্থ্য অধিদপ্তর হতে নিয়োগ প্রদান করা হবে। সেন্টারের প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী নিশ্চিত করবে। পর্যায়ক্রমে এই আইসোলেশন সেন্টার চালু করার প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণ করা হচ্ছে।

ডিএনসিসি মার্কেটের ৬ষ্ঠ তলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫০টি আইসিইউ বেডসহ ৩০০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। এই হাসপাতাল হতে প্রয়োজনে সশস্ত্র বাহিনী পরিচালিত আইসোলেশন সেন্টারে প্যাথলজিক ল্যাব ও আইসিইউ সহায়তা প্রদান করা হবে।

Related Topics

টপ নিউজ

সশস্ত্র বাহিনী  / আইসোলেশন সেন্টার / ডিএনসিসি মার্কেট / মহাখালী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • মালিবাগ-যাত্রাবাড়ীর পর এবার মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ
  • মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
  • মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
  • রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত ২  
  • মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net