Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ট্রেন ভাড়া বাড়ানো নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফিরলে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2021, 07:55 pm
Last modified: 04 November, 2021, 07:58 pm

Related News

  • কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আগুন
  • ৯.৫ ঘণ্টার পথ পেরোতে ৭৫ ঘণ্টা—ইঞ্জিন সংকটে থমকে গেছে রেলের পণ্য পরিবহন
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট

ট্রেন ভাড়া বাড়ানো নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ফিরলে

আগামীকাল শুক্রবার থেকে লঞ্চের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা। 
টিবিএস রিপোর্ট
04 November, 2021, 07:55 pm
Last modified: 04 November, 2021, 07:58 pm
প্রতীকী ছবি

ইউরোপে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন রেলওয়ে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা। 

তিনি বলেন, "প্রধানমন্ত্রী দেশে ফিরলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।"

তিনি জানান, এর আগ পর্যন্ত বর্তমান ভাড়াতেই যাত্রীরা ট্রেনে চলাচল করবেন।

স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৬ সহ রাষ্ট্রীয় বেশ কয়েকটি বৈঠকে অংশ নিতে বর্তমানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর সকালে তিনি ঢাকায় পৌঁছাবেন।  

এদিকে, আগামীকাল শুক্রবার থেকে লঞ্চের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা। 

বিশ্ববাজারের জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় গতকাল বুধবার বাংলাদেশে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ১৫ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। 

বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বিভিন্ন গ্রেডের জ্বালানি পণ্য বর্তমান মূল্যে সরবরাহ করায় মোট ৭২৬.৭১ কোটি টাকা লোকসান হয়েছে।

"সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুননির্ধারণ করেছে।"

এদিকে ডিজেল ও কেরোসিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে গণ পরিবহন ও পণ্য পরিবহন মালিকরা।

শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
 
Related Topics

টপ নিউজ

ট্রেন / ট্রেনের ভাড়া / বাংলাদেশ রেলওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আগুন
  • ৯.৫ ঘণ্টার পথ পেরোতে ৭৫ ঘণ্টা—ইঞ্জিন সংকটে থমকে গেছে রেলের পণ্য পরিবহন
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net