Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
02 March, 2020, 10:55 am
Last modified: 02 March, 2020, 06:02 pm

Related News

  • র‍্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি হাইকোর্টের
  • মানবাধিকার নিশ্চিতে ইশতেহারে র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি এনসিপির
  • এলাকায় ঢুকতে হলে আসামিদের তালিকা দিতে হবে: র‍্যাব সদস্য হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন
  • মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২
  • তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফা মারধরে বসুন্ধরায় সেই আইনজীবীর মৃত্যু হয়: পুলিশ

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ জন ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
কক্সবাজার প্রতিনিধি
02 March, 2020, 10:55 am
Last modified: 02 March, 2020, 06:02 pm

কক্সবাজারের টেকনাফে র‌্যাব ও বিজিবির সঙ্গে পৃথক 'বন্দুকযুদ্ধে' ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ জন ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এসব 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।

টেকনাফে জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের ৭ সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর টেকনাফের কর্মকর্তা মীর্জা শাহেদ মাহতাব।

তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি এ র‌্যাব কর্মকর্তা। লাশ উদ্ধার এবং পরিচয় শনাক্তের কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে, টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত আরও এক মাদক কারবারী নিহত হয়েছেন। এ সময় বিজিবির ৩ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরে টেকনাফের জাদিমোড়া খাল সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ বিজিবির কমান্ডার লে. কর্নেল মো. ফয়সল হাসান খান।

তিনি জানান, সোমবার রাতের প্রথম প্রহরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির বিশেষ টহল দল মাদকের চালান আসার সংবাদ পেয়ে জাদিমোরা খাল সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদকের চালান নিয়ে নৌকাযোগে কয়েকজন ব্যক্তি কিনারায় উঠে পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির ৩ সদস্য আহত হন। পরে বিজিবিও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে দেড়লাখ ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড তাঁজা কার্তুজসহ গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তি ও আহত সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ মাদক কারবারীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার সঙ্গে থাকা অন্য সহযোগীদের আটক সম্ভব না হওয়ায় নিহতের পরিচয় সনাক্ত সম্ভব হয়নি বলেও জানান এ কর্মকর্তা। 

Related Topics

টপ নিউজ

র‌্যাব / বন্দুকযুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • র‍্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি হাইকোর্টের
  • মানবাধিকার নিশ্চিতে ইশতেহারে র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি এনসিপির
  • এলাকায় ঢুকতে হলে আসামিদের তালিকা দিতে হবে: র‍্যাব সদস্য হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন
  • মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২
  • তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফা মারধরে বসুন্ধরায় সেই আইনজীবীর মৃত্যু হয়: পুলিশ

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net