Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
টিকাদান কর্মসূচিতে বাংলাদেশকে বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ সহায়তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2021, 01:00 pm
Last modified: 19 March, 2021, 01:06 pm

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
  • দেশের নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে আরও ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
  • ৬ কোটি ২০ লাখ মানুষ ঝুঁকিতে, ২০১৬ সালের পর বাংলাদেশে দারিদ্র্য হ্রাসে গতি কমেছে: বিশ্বব্যাংক

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশকে বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ সহায়তা

দেশের ৪০ শতাংশ জনগোষ্ঠীকে টিকাদানের আওতায় আনার প্রকল্পে এই অর্থায়ন সাহায্য করবে। 
টিবিএস রিপোর্ট
19 March, 2021, 01:00 pm
Last modified: 19 March, 2021, 01:06 pm

কোভিড-১৯ টিকা কিনতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে বাংলাদেশকে ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ এই অনুমোদন দিয়েছে। 

বাংলাদেশের ৫ কোটি ৪০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে এই অর্থায়নের মাধ্যমে। টিকাদানের জন্য বাংলাদেশের গৃহীত 'কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস' শীর্ষক প্রকল্পে এই অর্থায়ন নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সংগ্রহ, ভ্যাকসিনের সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ ও দেশের ৩১ শতাংশ জনগোষ্ঠীকে টিকাদানের আওতায় আনতে সহায়তা করবে। বিশ্বব্যাংকের প্রকাশিত এক বিবৃতিতে এসব জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, সরকারের অগ্রাধিকার ভিত্তিতে দেশের ৪০ শতাংশ জনগোষ্ঠীকে টিকাদানের আওতায় আনার প্রকল্পে এই অর্থায়ন সাহায্য করবে।  

"কোভিড-১৯ মোকাবেলায় জাতীয় টিকাদান কর্মসূচি হাতে নিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণে ভ্যাকসিনের দ্রুত ও ন্যায্য সরবরাহ গুরুত্বপূর্ণ," বলেন ঢাকায় ও ভূটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি টেম্বন। 

"দেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীর জন্য দ্রুত ভ্যাকসিন সরবরাহে ও বাংলাদেশকে জাতীয় ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে এই অর্থায়ন।" যোগ করেন তিনি। 

জাতীয় স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে, কোভিড-১৯ শনাক্ত, প্রতিরোধ ও চিকিৎসায় এবং ভবিষ্যতে জরুরি স্বাস্থ্য পরিস্থিতির প্রস্তুতিতে সহায়তা করবে এ প্রকল্প।

সফল টিকাদান কর্মসূচির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে ও দেশে ভ্যাকসিন পরীক্ষণের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করবে।

কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশের ২০ শতাংশ জনগোষ্ঠীর জন্য পাওয়া ভ্যাকসিন সরবরাহের খরচ মেটানো যাবে এই অর্থায়নের মাধ্যমে। 

এছাড়া বাকি ১১ শতাংশ জনগোষ্ঠীর জন্য উৎপাদক প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন ইনে নেওয়ার খরচ ও কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সংশ্লিষ্ট খরচ মেটানো যাবে এই অর্থায়নের মাধ্যমে। অন্যদিকে, সরকার নিজস্ব অর্থায়নেও ভ্যাকসিন কিনছে, যা আরও ৯ শতাংশ মানুষকে টিকার আওতায় আনবে।

"শিশু টিকাদানে বাংলাদেশের দীর্ঘ ও সফল ইতিহাসকে আরও এগিয়ে নিতে, যাদের কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন তাদের টিকাদানের আওতায় আনতে এ অর্থায়ন গুরূত্বপূর্ণ ভূমিকা রাখবে," বলেন বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ও প্রকল্পটির টাস্ক টিম লিডার ইফফাত মাহমুদ। 

"টেস্টিং ল্যাবরেটরি স্থাপনে ও জেলা পর্যায়ে ইনটেনসিভ কেয়ার সুবিধা সম্প্রসারণে সহায়তা করে যাবে এ প্রকল্প," যোগ করেন তিনি।
  
বর্তমানে এ প্রকল্পে বিশ্বব্যাংকের মোট অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি। এছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এই প্রকল্পে আরও ১০ কোটি ডলার অর্থায়ন করেছে।

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / কোভিড-১৯ জাতীয় টিকাদান কর্মসূচি / টিকাদান কর্মসূচি / বিশ্বব্যাংক / ঋণ সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ
  • দেশের নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে আরও ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
  • ৬ কোটি ২০ লাখ মানুষ ঝুঁকিতে, ২০১৬ সালের পর বাংলাদেশে দারিদ্র্য হ্রাসে গতি কমেছে: বিশ্বব্যাংক

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net