Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
জেলা পরিষদের চেক দিয়ে ৬ লাখ টাকা চুরি

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
08 September, 2020, 10:30 am
Last modified: 08 September, 2020, 10:32 am

Related News

  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি

জেলা পরিষদের চেক দিয়ে ৬ লাখ টাকা চুরি

এ ঘটনায় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেছেন৷
সাতক্ষীরা প্রতিনিধি
08 September, 2020, 10:30 am
Last modified: 08 September, 2020, 10:32 am

সাতক্ষীরা জেলা পরিষদের সরকারি চেক বইয়ের তিনটি পাতা চুরি করে তা দিয়ে ৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

এ ঘটনায় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেছেন৷ 

মামলার এজাহারে বলা হয়েছে, সোনালী ব্যাংক লি: সাতক্ষীরা শাখায় জেলা পরিষদ এর নামে ২৮১৮২০০০৬১২৩২ নং একটি হিসাব পরিচালিত হয়ে আসছিল। যা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান জেলা পরিষদ এর যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। উক্ত হিসাবের বিপরীতে যাবতীয় চেক বই ও কাগজপত্র হিসাবরক্ষণ কর্মকর্তা আবু হুরাইয়া সংরক্ষণ করে থাকেন। গত ২৭ আগস্ট উক্ত হিসাবের বিপরীতে জনৈক আবুল হোসেন নামীয় ব্যক্তির পক্ষে ৬ লাখ ১০ হাজার টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন করেন। কিন্তু চেকে থাকা স্বাক্ষর দেখে ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হলে জেলা পরিষদ কর্তৃপক্ষকে অবহিত করেন। পাশাপাশি চেকটি জেলা পরিষদ থেকে ইস্যু করা হয়নি। পরিস্থিতি বুঝে চেকটি ব্যাংকে উপস্থাপনকারি ব্যক্তি এরই মধ্যে সটকে পড়েন।

খোঁজ নিয়ে আরও জানা যায়, উক্ত হিসাবের বিপরীতে চ.হি. গঙ/৫০ নম্বর চেক বইয়ের সর্বশেষ ০১৮২৩০০, ০১৮২৩৪৯ ও ০১৮২৩৫০ নম্বরসহ মোট ৩টি পাতা চেক বইতে রক্ষিত নাই। করোনাকালে জেলা পরিষদের কয়েকজন আক্রান্ত হওয়ায় অনিয়মিত অফিস পরিচালিত হওয়ার ফাঁকে এই ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এরপর ২৭ আগস্ট সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার সহকারী জেনারেল ম্যানেজার টেলিফোনে জেলা পরিষদ এর চেয়ারম্যান নজরুল ইসলামকে অবহিত করার পর বিষয়টি তাদের নজরে আসে।

এর আগে ২৩ জুলাই ০১৮২৩০০ নং চেকের পাতা ব্যাংকে জমা দিয়ে ৬ লক্ষ টাকা অজ্ঞাত ব্যক্তি কর্তৃক উত্তোলন করা হয়েছে। কে বা কারা এই চেকের পাতা চুরি বা টাকা উত্তোলন করতে পারে তা নিয়ে জেলা পরিষদের অভ্যন্তরে বেশ জল্পনা কল্পনা চলছে।

এদিকে মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার এসআই শেখ হাবিবুর রহমান জানান, মামলা রুজু করার পর তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তথ্য প্রযুক্তি বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে।

এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, জেলা পরিষদ থেকে চেকের পাতা চুরি এবং ব্যাংক থেকে টাকা উত্তোলনের ঘটনায় বাইরের কেউ থাকতে পারে। তবে জেলা পরিষদের ভিতরের কেউ আছে তাতে কোন সন্দেহ নেই। জেলা পরিষদ থেকে ব্যাংকে প্রেরিত চেকের সাথে প্রদত্ত এ্যাডভাইসও নকল করা হয়েছে। জেলা পরিষদের অভিজ্ঞ কোন লোক না থাকলে টাকা উঠানো সম্ভব নয়। ঘটনায় মামলা করা হয়েছে। চোরেরা রক্ষা পাবে না।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / চেক জালিয়াতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net