Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকাদানে পিছিয়ে সেক্স ওয়ার্কাররা

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
22 August, 2021, 01:15 am
Last modified: 22 August, 2021, 01:15 pm

Related News

  • বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পুশ নোটিফিকেশন ও মোবাইল বার্তা পাঠাবে ডিএনসিসি   
  • হামের টিকার পর এবার জলাতঙ্কের টিকায় সংকট, ইপিআই কার্যক্রমে বিপর্যয়

জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকাদানে পিছিয়ে সেক্স ওয়ার্কাররা

জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন সনদ না থাকায় করোনাভাইরাসের টিকা নিতে পারছে না অধিকাংশ সেক্স ওয়ার্কার।
তাওছিয়া তাজমিম
22 August, 2021, 01:15 am
Last modified: 22 August, 2021, 01:15 pm

২৫ বছর বয়সী সোনিয়া আক্তার (প্রকৃত নাম নয়), দৌলতদিয়া যৌনপল্লীর একজন সেক্স ওয়ার্কার। দেশে  করোনাভাইরাসের টিকার জন্য ন্যূনতম বয়স বয়স ২৫ হলেও জাতীয় পরিচয় পত্র না থাকায় করোনাভাইরাসের টিকা নিতে পারছেন না তিনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সোনিয়া জানান, করোনা সংক্রমণ এড়াতে তাদের পল্লীতে ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি জানতে পেরে তিনিও ভ্যাকসিন নিতে আগ্রহী হন। কিন্তু জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন কার্ড না থাকায় তিনি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারছেন না ।

সোনিয়া আক্তারের মতো জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন সনদ না থাকায় করোনাভাইরাসের টিকা নিতে পারছে না অধিকাংশ সেক্স ওয়ার্কার। আগে করোনার টিকা নিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হলেও, এখন জন্ম নিবন্ধন কার্ড দেখিয়েও টিকা নেওয়ার সুযোগ আছে। 

২৫ ফেব্রুয়ারি ও ১৮ আগস্ট ক্যাম্প করে দৌলদিয়ার যৌনপল্লীতে সাড়ে ৫০০ জন সেক্স ওয়ার্কারকে ভ্যাকসিন দিয়েছে সরকার। যদিও সেখানে বাসিন্দা রয়েছে প্রায় ১৪০০।

গোয়ালন্দ রাজবাড়ির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যৌনপল্লীতে টিকাদান কর্মসূচি পরিচালনার নেতৃত্বে থাকা ডা আসিফ মাহমুদ  দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আগে আগ্রহ না থাকলেও এখন কাউন্সিলিং করায় সেক্স ওয়ার্কারদের করোনার টিকা নিতে আগ্রহ অনেক বেড়েছে। কিন্তু অধিকাংশের বয়স কম থাকায়, আবার অনেকের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ না থাকায় তারা ভ্যাকসিন নিতে পারছেনা।

যৌনপল্লীতে টিকাদান কর্মসূচিতে নেতৃত্বদানকারী ডা আসিফ বলেন, দৌলদিয়ার সেক্সওয়ার্কারদের এনআইডি কার্ড করে দিতে আমরা নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছি। সেক্সওয়ার্কারদের টিকার নিবন্ধন করে দিতে এনজিওগুলো সাহায্য করছে।

দেশে করোনাভাইরাসের পর্যাপ্ত টিকা  আসলে আবারও ক্যাম্প করে দৌলদিয়ায় ভ্যাকসিন দেওয়া হবে। ক্যাম্প না হলে যারা রেজিস্ট্রেশন করছে তাদের আমরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নিতে যাওয়ার পরামর্শ দিচ্ছি।

২৫ ফেব্রুয়ারি ৪০ বছর ও তার বেশি বয়সী ১৫০ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এরপর ১৮ আগস্ট ক্যাম্প করে ২৫ বছরের বেশি বয়সী চারশো যৌনকর্মীকে করোনার টিকা দেয়া হয়েছে।

দেশে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকা দেয়া শুরু হয়। এখন পর্যন্ত ১.৫৯ কোটি মানুষ অন্তত এক ডোজ ও ৬১.২৯ শতাংশ মানুষ দুই ডোজ ভ্যাকসিন পেয়েছেন। 

দৌলদিয়ার এক চতুর্থাংশ সেক্সওয়ার্কার ক্যাম্পের মাধ্যমে ভ্যাকসিনের আওতায় আসলেও ভাসমান বা অন্যান্য যৌনপল্লীর যৌনকর্মীরা টিকার আওতার বাইরে।

ইউএনএআইডিএস এর তথ্য অনুসারে বাংলাদেশে সেক্স ওয়ার্কারের সংখ্যা ১৪০,০০০। বাংলাদেশে সেক্স ওয়ার্কাররা হোটেল, বাসা, রাস্তা ও যৌনপল্লীতে ক্লাইন্টের সাথে দেখা করে। দেশে ১০টি যৌনপল্লী রয়েছে। 

তবে দৌলদিয়া যৌনপল্লীর বাইরে কত শতাংশ সেক্স ওয়ার্কার ভ্যাকসিন পেয়েছে সে তথ্য কারো কাছে নেই।  

সেক্স ওয়ার্কার নেটওয়ার্কার অব বাংলাদেশের সভাপতি আলেয়া আক্তার লিলি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সেক্স ওয়ার্কার অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। ফলে তারা টিকা থেকে বঞ্চিত হচ্ছেন। এখনো এক শতাংশের বেশি যৌনকর্মীও টিকার আওতায় আসেনি বলে আমাদের ধারণা।

আলেয়া আক্তার বলেন,  বলেন, লকডাউন শিথিল করায় এখন যৌনকর্মীরা ক্লায়েন্টদের সংস্পর্শে যাচ্ছেন। এখন যদি তাদের টিকা দেওয়া না যায় তাহলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। এ কারণে আমাদের দাবি, জাতীয় পরিচয়পত্র ছাড়া যৌনকর্মীদের দ্রুত টিকার আওতায় আনা হোক। প্রয়োজনে আমরা সংগঠনের পক্ষ থেকে প্রকৃত যৌনকর্মীদের তালিকা সরকারের কাছে হস্তান্তর করব।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য ডা আবু জামিল ফয়সাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সেক্স ওয়ার্কাররা অনেক মানুষের সংস্পর্শে আসে বলে তাদের ও তাদের মাধ্যমে অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। তাই তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনের আওতায় আনা প্রয়োজন।

ডা নাজমুল ইসলাম, মুখপাত্র, স্বাস্থ্য অধিদপ্তর বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন,  সেক্স ওয়ার্কার, থার্ড জেন্ডার সবাইকে আমরা ভ্যাকসিনের আওতায় আনতে চাই। ভ্যাকসিন দিতে হলে একটা পরিচয়পত্রের প্রয়োজন রয়েছে কারণ সেকেন্ড ডোজ দেয়ার প্রয়োজন আছে। আমরা সেটি নিশ্চিত করতে কাজ করছি। 

বাংলাদেশ হেলথ ওয়াচের ভ্যাকসিন বিষয়ক গ্রুপের চেয়ারম্যান এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য সেবার সাবেক পরিচালক ডা. এএম জাকির হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, যৌনকর্মীদের টিকা দেওয়ার সুবিধার্থে ইউনিয়ন পরিউষদ থেকে যৌনকর্মীদের অন্তত জন্ম নিবন্ধন দেওয়ার ব্যবস্থা করতে হবে। 

"আমরা সরকারকে অনুরোধ করছি,  যৌনকর্মী এবং অন্যান্য দুর্বল জনগোষ্ঠীকে এই সময়ে এনআইডি কার্ডের জন্য আবেদন করার সমস্যা থেকে রেহাই দিন। কারণ এটি সময়সাপেক্ষ ব্যাপার। ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই স্বাস্থ্য বিভাগের টিকাদানের কিছু শর্ত মওকুফ করা উচিত।' 


বাংলাদেশ হেলথ ওয়াচ ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে 

Related Topics

টপ নিউজ

সেক্স ওয়ার্কার / যৌনকর্মী / ভ্যাকসিন / কোভিড-১৯ / টিকা / টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পুশ নোটিফিকেশন ও মোবাইল বার্তা পাঠাবে ডিএনসিসি   
  • হামের টিকার পর এবার জলাতঙ্কের টিকায় সংকট, ইপিআই কার্যক্রমে বিপর্যয়

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net