Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2021, 01:25 pm
Last modified: 04 September, 2021, 01:29 pm

Related News

  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
  • চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী
  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে

জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশীয় কূপ থেকে উৎপাদিত এবং আমদানিকৃত ২৯০০ থেকে ৩ হাজার মিলিয়ন লিটার লিক্যুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) সরবরাহ করা হচ্ছে পুরো দেশজুড়ে। তবে দেশের মোট দৈনিক চাহিদার (৩,৪০০ মিলিয়ন ঘনফুট) তুলনায় এ পরিমাণ কম।
টিবিএস রিপোর্ট
04 September, 2021, 01:25 pm
Last modified: 04 September, 2021, 01:29 pm
ফাইল ছবি

জাতীয় গ্রিডে আরো পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। হরিপুর গ্যাসক্ষেত্রের সিলেট-৯ নামক কূপ থেকে এ গ্যাস উত্তোলন করা হয়।

গত শুক্রবার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) পাইপলাইনে এ গ্যাস সরবরাহ করা হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ। কেরানীগঞ্জে তিতাসের পানগাঁও ভালভ স্টেশন থেকে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) পর্যন্ত ২০ কিলোমিটার পাইপলাইন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

জ্বালানি দপ্তরের মতে, পুরনো একটি কূপ খনন করে ১,৮৯৮ মিটার গভীরতায় পাওয়া গিয়েছিল এ গ্যাস। তাছাড়া, গত বছরের ১ অক্টোবর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পুনঃনির্মাণকাজ চালানো এই কূপের আরো তিনটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা যেতে পারে বলে জানানো হয়। বর্তমানে সিলেটের এই গ্যাসক্ষেত্রে মজুদ রয়েছে মোট ১৭০ বিলিয়ন ঘনফুট গ্যাস।

বর্তমানে দেশীয় কূপ থেকে উৎপাদিত এবং আমদানিকৃত ২৯০০ থেকে ৩ হাজার মিলিয়ন লিটার লিক্যুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) সরবরাহ করা হচ্ছে পুরো দেশজুড়ে। তবে দেশের মোট দৈনিক চাহিদার (৩,৪০০ মিলিয়ন ঘনফুট) তুলনায় এ পরিমাণ কম।

বিসিক শিল্প নগরী থেকে কেরানীগঞ্জে গ্যাসলাইনগুলো স্থাপন করছে তিতাস

ভবিষ্যতের শিল্প স্বার্থ বিবেচনায় রেখে কেরানীগঞ্জ থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্প নগরীতে গ্যাস পাইপলাইন স্থাপনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ভবিষ্যতে বিসিক শিল্প নগরীতে কমপক্ষে এক হাজারটি শিল্প প্রতিষ্ঠা করা হবে এবং এর ফলে সেখানে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়বে ব্যাপকভাবে।

এছাড়া, পরিকল্পিত এবং পরিবেশবান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে কেরানীগঞ্জের জিনজিরাতে নির্মিত বিভিন্ন ওয়াশিং প্ল্যান্ট, ডাইং কারখানা এবং অন্যান্য অনেক শিল্প ভবিষ্যতে বিসিক শিল্প নগরীতে স্থানান্তরিত হবে বলেও জানায় তারা।

তবে, জিনজিরা ও কেরানীগঞ্জের অন্যান্য শিল্প এলাকার পাশাপাশি বিসিক শিল্প উদ্যান এবং অন্যান্য খাতে আগামী ২০ বছরের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার এ প্রকল্পটি বাস্তবায়ন করতে তিতাসের প্রয়োজন হবে ৫০ কোটি টাকা।

আশা করা হচ্ছে, গ্যাস লাইনে নিম্নচাপের বর্তমান সমস্যার সমাধানের পাশাপাশি প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে প্রকল্পটি।

বিসিক শিল্পাঞ্চলে বর্তমানে অবস্থিত প্রায় ১২৫টি কারখানার অধিকাংশই চলে গ্যাসের সাহায্যে। সাম্প্রতিককালে এ অঞ্চলের বেশ কিছু কারখানা গ্যাস সরবরাহে কম চাপের সম্মুখীন হচ্ছে, এবং এর ফলে বেশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কারখানাগুলোকে।  
 
 

Related Topics

টপ নিউজ

জাতীয় গ্রিড / গ্যাসক্ষেত্র / গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
  • চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী
  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net