Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে খরচ সোয়া ২ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2020, 06:50 pm
Last modified: 03 February, 2020, 06:51 pm

Related News

  • বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • ‘তীব্র মানসিক ট্রমায় ভুগছে’: বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতনের শিকার শিশুর প্রসঙ্গে চিকিৎসক
  • কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট

চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে খরচ সোয়া ২ কোটি টাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 February, 2020, 06:50 pm
Last modified: 03 February, 2020, 06:51 pm
ছবি: সালাহ উদ্দিন আহমেদ/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

করোনা ভাইরাস আক্রান্ত চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে বিমান পরিবহন ব্যয় বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছে সরকার। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত বাংলাদেশী ছাত্র ছাত্রীগণ সেখানে অবরুদ্ধ হয়ে পড়লে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফেরার জন্য সরকারের নিকট আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহৃদয়তার সাথে দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনতে চীনে বিশেষ বিমান প্রেরণ করা হয়।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট বিজি-৭০০২’ শনিবার দুপুরে ৩১২ জন বাংলাদেশিকে নিয়ে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে আরও বলা হয়, করোনা ভাইরাস সংক্রামক হওয়া এবং তাতে আক্রান্ত ব্যক্তির উপসর্গ দেখা দিতে ১৪ দিন প্রয়োজন হয়। সেই কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চীনের উহান থেকে ফেরত ৩১২ জন বাংলাদেশীর আবাসনের জন্য  ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে তাদের সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই ৩১২ জন বাংলাদেশির সার্বক্ষণিক যত্ন গ্রহণ করছে। তাদের প্রয়োজনীয় সকল কিছু  নিয়মিত সরবরাহ করাসহ তাদের বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার কর্তৃক নিযুক্ত ডাক্তারগণ তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাসহ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / বাংলাদেশ বিমান / বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • ‘তীব্র মানসিক ট্রমায় ভুগছে’: বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতনের শিকার শিশুর প্রসঙ্গে চিকিৎসক
  • কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net