Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
চিকিৎসকেরা ব্যস্ত প্রাইভেট ক্লিনিকে, সরকারি হাসপাতালে ১৮ মাসে কেবল কয়েকটি অস্ত্রোপচার   

বাংলাদেশ

মনোয়ার আহমদ, যশোর
08 September, 2021, 02:10 pm
Last modified: 08 September, 2021, 04:29 pm

Related News

  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫

চিকিৎসকেরা ব্যস্ত প্রাইভেট ক্লিনিকে, সরকারি হাসপাতালে ১৮ মাসে কেবল কয়েকটি অস্ত্রোপচার   

করোনা ভাইরাসের অজুহাতে হাসপাতালের সকল বিভাগে রুটিন অপারেশন কমেছে; নাক-কান-গলা বিভাগে সব ধরণের অস্ত্রোপচার বন্ধ রয়েছে টানা ১৮ মাস।
মনোয়ার আহমদ, যশোর
08 September, 2021, 02:10 pm
Last modified: 08 September, 2021, 04:29 pm

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গৌরিনাথপুর গ্রামের মৃত জামাত আলী মন্ডলের ছেলে ফারুক হোসেন (৩০)। দীর্ঘদিন নাকের পলিপে ভুগছেন। গত জুন মাসে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নাক-কান-গলা বিভাগে ডাক্তার দেখাতে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে পলিপ অপারেশন করার পরামর্শ দেন।  

অপারেশনের জন্য ৯ আগস্ট ভর্তির তারিখ দেয়া হয়। প্রস্তুতি নিয়ে নির্ধারিত দিনে ফারুক হোসেন ভর্তি হন। ওয়ার্ড থেকে তাকে পাঠানো হয় নাক-কান-গলা বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের কাছে। এসময় তাকে বলা হয়, 'লকডাউন কাটলে আসবেন'।

আরেক রোগী মিলন হোসেন (৩৩)। বাড়ি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামে। গত ১৭ আগস্ট পলিপ অপারেশনের জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। চিকিৎসক অপারেশনের জন্য আগামী ৭ ডিসেম্বর ধার্য করেছেন। এতে তিনি হতাশ হয়েছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা ভাইরাসের অজুহাতে হাসপাতালের সকল বিভাগে রুটিন অপারেশন কমেছে। আর নাক-কান-গলা বিভাগে সব ধরণের অস্ত্রোপচার বন্ধ রয়েছে টানা ১৮ মাস। করোনার আগে হাসপাতালে রুটিন অপারেশন করা হতো গড়ে ২৫টি। করোনা চলাকালে সেটি নেমে আসে ৪-৫টিতে।

যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন পেটের যন্ত্রণায় ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বলেছেন তার খাদ্যনালীতে সমস্যা, প্রয়োজন অপারেশন। গত জুলাই মাসে তাকে একবার ভর্তির তারিখ দেয়া হয়। ভর্তি হওয়ার পর নানা অজুহাতে অস্ত্রোপচার করা হয়নি। ওই সময় বাড়ি ফিরে যান। আগস্ট মাসে দ্বিতীয়বারের মতো ভর্তি হলেও অস্ত্রোপচার মেলেনি।

আরেকজন ভুক্তভোগী চান্দুটিয়া গ্রামের বুলু জানান, সার্জারী বিভাগের চিকিৎসকরা কয়েক মাস ঘোরানোর পরও তার স্ত্রীর অস্ত্রোপচার করেননি।

সূত্র জানায়, করোনার অজুহাতে সরকারি এই হাসপাতালে এমন অবস্থা চললেও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সকল ধরণের অস্ত্রোপচার চলছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকেরাই সেখানে অস্ত্রোপচার করছেন। চিকিৎসকরা ব্যক্তিগত বাণিজ্য জমজমাট করতে করোনার অজুহাতে সরকারি হাসপাতালে রুটিন অপারেশন বন্ধ রেখেছেন। 

অপারেশন থিয়েটারে দায়িত্ব পালনকারী একজন সেবিকা নাম প্রকাশ না করার শর্তে জানান, করোনার অজুহাতে অর্থোপেডিকস, সার্জারী, গাইনী ইত্যাদি বিভাগে রুটিন অপারেশন অনেকাংশে কমেছে। রোগী আসলেও অপারেশন থিয়েটারের সামনে বসিয়ে রেখে নানা অজুহাত দেখিয়ে বলা হয় আগামী সপ্তাহে করা হবে। ওই সেবিকা আরও জানান, বর্তমানে নাক-কান-গলা বিভাগে কোন অস্ত্রোপচার করা হয় না।  

গত এপ্রিল মাস থেকে এই অবস্থা চলছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, "করোনার কারণে রুটিন অপারেশন কমেছে এটা সত্য। তবে কোন বিভাগে অপারেশন পুরোপুরি বন্ধ রাখা হয়নি।  অপারেশন থিয়েটারে উন্নয়নের কাজ চলার কারণে মাঝে একটি মাস জরুরি ছাড়া সকল অপারেশন বন্ধ রাখা হয়েছিলো"।

এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানিয়েছেন, ১ সপ্তাহের মধ্যে হাসপাতালে যাতে সকল ধরণের অস্ত্রোপচার কার্যক্রম নিয়মিতভাবে হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
Related Topics

টপ নিউজ

যশোর / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net