Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টঙ্গী ব্রিজ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
21 November, 2021, 09:55 am
Last modified: 21 November, 2021, 01:12 pm

Related News

  • টঙ্গীর মিলগেটে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ২ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ
  • টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন-বিস্ফোরণ, ৪ দমকলকর্মীসহ দগ্ধ ৫
  • টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • জনগণের প্রতি আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
  • টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টঙ্গী ব্রিজ

নির্মাণাধীন নতুন সেতুর কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মেরামত করা সেতু দিয়েই যানবাহন চলাচল করবে।
গাজীপুর প্রতিনিধি
21 November, 2021, 09:55 am
Last modified: 21 November, 2021, 01:12 pm

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীর ওপর গাজীপুরের টঙ্গী ব্রিজের ভেঙে যাওয়া ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ শেষে আজ বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ব্রিজটি।   

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল্লাহ আল মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহযোগিতায় খুলে দেওয়া হয়েছে ব্রিজটি।

এর আগে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সেতু বিভাগের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম জানান, শনিবার রাতেই সেতুটি মেরামত শেষে ট্রাফিক বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা বিবেচনা করে তখনই তা উন্মুক্ত করা হয়নি।

তিনি আরও বলেন, "এরই মধ্যে ওখানকার (সংস্কার অংশে) একটি কিউরিং টেস্ট করিয়েছিলাম, তাও হাতে পেয়েছি। এরপরই ব্রিজটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাণাধীন নতুন সেতুর কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মেরামত করা সেতু দিয়েই যানবাহন চলাচল করবে।" 

#Tongi Bridge reopened for traffic movement pic.twitter.com/1pJvgZd3Qa— The Business Standard (@tbsnewsdotnet) November 21, 2021

ব্রিজের স্ল্যাব ভেঙে পড়ার পর দেশি-বিদেশি বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করে তা সংস্কারের জন্য ১২ দিন সময় নেন। 

গত ৯ নভেম্বর টঙ্গী ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশটি চিহ্নিত হয়। পরদিন ১০ নভেম্বর রাতে ব্রিজ দিয়ে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকামুখী যানবাহনগুলোর জন্য কামারপাড়া সড়কের মোড় ঘুরে রাজধানীতে প্রবেশের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়। এতে দীর্ঘ যানজটে নাকাল হন যাত্রী ও যানবাহন চালকরা। পরে গত ১২ নভেম্বর থেকে ব্রিজের সংস্কার কাজ শুরু হয়।  

Related Topics

টপ নিউজ

টঙ্গী ব্রিজ / টঙ্গী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • টঙ্গীর মিলগেটে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ২ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ
  • টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন-বিস্ফোরণ, ৪ দমকলকর্মীসহ দগ্ধ ৫
  • টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • জনগণের প্রতি আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
  • টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net