Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ঘূর্ণিঝড় ইয়াস: সাতক্ষীরা উপকূলে থমথমে আবহাওয়া, দিনভর থেমে থেমে বৃষ্টি

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
25 May, 2021, 08:40 pm
Last modified: 25 May, 2021, 10:14 pm

Related News

  • ইয়াসের প্রভাবে বাগেরহাটে ১১ খাতে ৪৬ কোটি টাকার ক্ষতি
  • ইয়াসের প্রভাব: শুকনো তিস্তা পানিতে টইটম্বুর
  • কয়রায় দুই সহস্রাধিক মানুষের স্বেচ্ছাশ্রমে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ মেরামত
  • সাতক্ষীরায় স্থায়ী বাঁধের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ঘূর্ণিঝড় ইয়াস: দুর্গত সাড়ে ৮ লাখ, ৯ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় ইয়াস: সাতক্ষীরা উপকূলে থমথমে আবহাওয়া, দিনভর থেমে থেমে বৃষ্টি

উপকূলীয় এলাকায় কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি
25 May, 2021, 08:40 pm
Last modified: 25 May, 2021, 10:14 pm

প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক। তবে সকাল ৯টার পর থেকেই আকাশ জুড়ে মেঘের আনাগোনা। উপকূলীয় অঞ্চলসহ বিভিন্নস্থানে থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টি। আধা ঘন্টা পরই আবারও পরিস্থিতি স্বাভাবিক। এভাবেই সাতক্ষীরা অঞ্চলে সকাল থেকে চলেছে আবহাওয়ার পরিস্থিতি। সাতক্ষীরার পুরো উপকূল জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের সতকর্তা সংকেতের উপর নির্ভর করছে মানুষদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার বিষয়টি। এরই মধ্যে উপকূলের ইউনিয়ন পরিষদে ২৫ হাজার টাকা করে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা উপকূলীয় গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা হুদা মালী জানান, বেলা ১২টার দিকে কপোতাক্ষ নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নেবুগুনিয়া এলাকার বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ শুরু করে। তখন সবাই মিলে মাটি দিয়ে সেটি রক্ষা করা হয়েছে। তবে পরবর্তী রাতের জোয়ার ও জলোচ্ছ্বাস আসলে পরিস্থিতি কি দাঁড়াবে সেটি নিয়ে আমরা আতঙ্কিত। মূলত ঝড়ের কারণে খুববেশী ক্ষতি না হলেও বাঁধ ভেঙে গেলে বেশী বিপদে ঘটবে।

উপকূলীয় নীলডুমুর খেয়াঘাট এলাকার সাহেব আলী বলেন, দিনভর আকাশে কখনো মেঘ বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠছে এভাবেই চলছে। দূর্যোগকালীন সময়ের আগের যে আবহাওয়ার পরিবর্তন সেটি লক্ষ্য করছি। এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সকল মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কোন মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে যায়নি। 

এদিকে, উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানি ২-৩ ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদুল হক। তিনি জানান, ঘূর্ণিঝড় ও পূর্ণিমার কারণে নদীর পানি স্বাভাবিকের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করা হয়েছে। তাছাড়া আমরা জিও ব্যাগসহ শ্রমিক প্রস্তুত রেখেছি। কোথাও বাঁধ ভেঙে গেছে এমন খবর পাওয়া মাত্রই মেরামত কাজ শুরু করা হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী বলেন, বর্তমানে আবহাওয়া অধিদপ্তরের দুই নম্বর সতর্কতা সংকেত চলছে। এই সংকেত ৬ নম্বরে পৌঁছালে আমরা উপকূলীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করবো। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সেজন্য আমাদের ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, স্বেচ্ছাসেবকসহ সার্বিক প্রস্তুতি রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের অনুকূলে ২৫ হাজার টাকা আপদকালীন সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া শিশু খাদ্য ও গোখাদ্য বরাদ্দ করা হয়েছে। ইয়াস মোকাবেলায় সব ধরণের সর্বাত্মক প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ঘূর্ণিঝড়টির বর্তমান অগ্রসর অবস্থা অনুযায়ী এটি ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে। বুধবার (২৬ মে) দুপুরের দিকে এটি উপকূল অতিক্রম করবে। তখন উপকূলীয় অঞ্চলে ২-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝড়ো হওয়ার গতিবেগ থাকবে ৮০-১০০ কিলোমিটার। বর্তমানে ঝড়টি আমাদের উপকূল থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। মঙ্গলবার রাত থেকেই এর প্রভাব শুরু হবে উপকূলবর্তী এলাকাগুলোতে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
 

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় ইয়াস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ইয়াসের প্রভাবে বাগেরহাটে ১১ খাতে ৪৬ কোটি টাকার ক্ষতি
  • ইয়াসের প্রভাব: শুকনো তিস্তা পানিতে টইটম্বুর
  • কয়রায় দুই সহস্রাধিক মানুষের স্বেচ্ছাশ্রমে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ মেরামত
  • সাতক্ষীরায় স্থায়ী বাঁধের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ঘূর্ণিঝড় ইয়াস: দুর্গত সাড়ে ৮ লাখ, ৯ জনের মৃত্যু

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net