Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৫

বাংলাদেশ

খাগড়াছড়ি সংবাদদাতা
03 March, 2020, 02:10 pm
Last modified: 03 March, 2020, 06:51 pm

Related News

  • ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৫

নিহতদের মধ্যে বিজিবি সদস্য ছাড়াও বাবা ও তার দুই ছেলে রয়েছেন।
খাগড়াছড়ি সংবাদদাতা
03 March, 2020, 02:10 pm
Last modified: 03 March, 2020, 06:51 pm

মঙ্গলবার খাগড়াছড়ি সদর হাসপাতালে নিহতদের স্বজনের আহাজারি। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আলুটিলা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ৪০ বিজিবির সিপাহী শাওন, আলুটিলা বটতলী গ্রামের সাহাব মিয়া (৭০), সাহাব মিয়ার ছেলে আহাম্মদ আলী ও আকবর আলী এবং মো. মফিজ মিয়া। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক তার টানার জন্য কয়েকটি গাছ কাটা হয়। এ সময় একটি ট্রাক্টরে করে সাহাব মিয়া ও তার ছেলে আহাম্মদ আলী কয়েক টুকরা গাছ গাজিনগর বাজারের একটি কাঠের মিলে নিয়ে যাওয়ার পথে বাঁধা দেয় বিজিবি। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাহাব মিয়া ও তার ছেলে আলী আকবর। এক পর্যায়ে তারাসহ স্থানীয়রা বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বিজিবি সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান সাহাব মিয়া ও তার ছেলে আকবর আলী। 

স্থানীয়রা আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় বিজিবি সদস্য শাওন, স্থানীয় আহাম্মদ আলী, মফিজ মিয়া এবং মো. হানিফ মিয়াকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই মারা যান বিজিবি সদস্য শাওন ও আহাম্মদ আলী। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মো. মফিজ মিয়া।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। ওসি শামছুদ্দিন ভুঁইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, হাসপাতালে এখন পর্যন্ত দুইটি লাশ এসেছে। তাদের শরীরেও গুলির চিহ্ন রয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) খোরশেদ আলম বলেন, সংঘর্ষের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তদন্তের পর সঠিক কারণ জানানো যাবে। আহত চারজনের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করবে পুলিশ।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। 

বেলা তিনটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সারাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান প্রমুখ। এ সময় জেলা প্রশাসক স্থানীয়দের সঙ্গেও কথা বলেন।

দোষীদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান সকলকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, 'কেউই আইনের উর্ধ্বে নয়। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।'

স্থানীয়রা বিজিবি ক্যাম্প প্রত্যাহারের দাবি জানালে তিনি বলেন, 'গুটি কয়েক খারাপ লোকের জন্য একটি বাহিনীকে দোষারোপ করা যাবে না।'

Related Topics

টপ নিউজ

খাগড়াছড়ি / বিজিবি / গ্রামবাসী / সংঘর্ষ / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net