Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ক্ষতিপূরণ নয় শাস্তি চাই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
04 August, 2021, 02:45 pm
Last modified: 04 August, 2021, 02:58 pm

Related News

  • মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীর 'বর্বরোচিত হত্যাকাণ্ডের' দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ফখরুলের
  • গ্রামীণ ফেব্রিকসে অগ্নিসংযোগে ১৮ কোটি টাকার ক্ষতি, গ্রেফতার ৪
  • গাজীপুরে কারখানায় অগ্নিদগ্ধ আরও এক মৃতদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩
  • শ্রমিক আন্দোলনে উত্তাল গাজীপুর: বিগবস কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৩০ কারখানায় ছুটি
  • ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি চট্টগ্রামে চিনির গুদামে লাগা আগুন

ক্ষতিপূরণ নয় শাস্তি চাই

“আমার মেয়েকে যারা মেরেছে তাদের বিচার চাই। ক্ষতিপূরণ দিয়ে আমার মেয়েকে ফিরে পাবো না। আমার মেয়েকে এনে দিক।  আমরা মালিকের শাস্তি চাই।”
টিবিএস রিপোর্ট 
04 August, 2021, 02:45 pm
Last modified: 04 August, 2021, 02:58 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তি দাবি করেছেন নিহনতের স্বজনরা। নারায়ণগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে মৃতদের ২৪ লাশ বুধবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

বুধবার (৪ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের লাশ গ্রহণে করতে আসেন শাহিনুর। তিনি বলেন, "আমার মেয়েকে যারা মেরেছে তাদের বিচার চাই। ক্ষতিপূরণ দিয়ে আমার মেয়েকে ফিরে পাবো না। আমার মেয়েকে এনে দিক।  আমরা মালিকের শাস্তি চাই।"

এসময় মেয়ের লাশ বহনকারি অ্যাম্বুলেন্সে উঠে কান্নায় ভেঙে পরেন তিনি। বলতে থাকেন, "আল্লাহ তুমি বিচার করো। আমার মেয়েকে যারা মেরেছে তাদের তুমি ক্ষমা কারো না। তালা বন্ধ করে মেয়েকে পুড়িয়ে ফেলেছে ওরা।" 

ছবি: টিবিএস

তানিয়ার বয়স ১৮ বছর । তিনি হাসেম ফুড লিমিটেডের ৪র্থ  তলায় কাজ করতেন। 

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিহতদের স্বজনদের কাছে ৪৮ জনের মধ্যে ২৪ জনের লাশ হস্তান্তর করা হয়।  আজ মর্গ থেকে লাশ গ্রহণের জন্য নিহতের পরিবারের স্বজনরা ভোর থেকে অপেক্ষা করেন।  এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। 

ভোর ৫ টা থেকে মেয়ের লাশের জন্য অপেক্ষা করছেন নয়ন মিয়া। নয়ন মিয়া বলেন, "মেয়েকে তো ফিরে পাবো না। আমরা এর বিচার চাই। আমার মতো যেন আর কোন বাবার বুক খালি না হয়।"

নয়ন মিয়ার মেয়ে নাজমা বেগম (২৫) পাঁচ বছর ধরে কাজ করতেন এ কারখানায়। নাজমা বেগমের চার বছরের এক ছেলে আছে। 

ছবি: টিবিএস

আফজাল হোসেন স্ত্রীর লাশ নিতে এসেছেন বলেন, "সংসারের অভাব ঘোচাতে বউকে চাকরি করতে দিয়েছি। সেই বউ লাশ হয়ে ফিসে এসেছে, আমারতো সব শেষ হয়ে গেল।"

আফজাল হোসেনের স্ত্রী নাজমা বেগম (৩৫) ৪র্থ তলায় কাজ করতেন। 

আফজাল বলেন, "যে স্বজন হারায় তিনিই বোঝে স্বজন হারানো বেদনা।  আমরা মালিকের শাস্তি চাই। কেনো তালা বদ্ধ করে পোড়ানো হলো শ্রমিককে তার শাস্তি চাই।"

Related Topics

টপ নিউজ

কারখানায় আগুন / শাস্তি দাবি / শ্রমিক স্বার্থ / হাসেম ফুডস কারাখানা / সেজান জুস কারখানা / ক্ষতিপূরণ নয় শাস্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীর 'বর্বরোচিত হত্যাকাণ্ডের' দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ফখরুলের
  • গ্রামীণ ফেব্রিকসে অগ্নিসংযোগে ১৮ কোটি টাকার ক্ষতি, গ্রেফতার ৪
  • গাজীপুরে কারখানায় অগ্নিদগ্ধ আরও এক মৃতদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩
  • শ্রমিক আন্দোলনে উত্তাল গাজীপুর: বিগবস কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৩০ কারখানায় ছুটি
  • ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি চট্টগ্রামে চিনির গুদামে লাগা আগুন

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net