Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
কেরানীগঞ্জে কারখানায় আগুন: ৩ দিন আগে কাজে ঢোকা শাহিনূরসহ নিঁখোজ ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 April, 2026, 08:10 pm
Last modified: 04 April, 2026, 08:28 pm

Related News

  • কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে
  • দুঃখজনক হলেও কেরানীগঞ্জ থেকে সারারাত ধরে অভিযোগ পেয়েছি: গয়েশ্বর চন্দ্র রায়
  • গ্যাসহীন শহরে মাটির চুলা: সংকটের ভেতরে জন্ম নেওয়া নতুন পেশা

কেরানীগঞ্জে কারখানায় আগুন: ৩ দিন আগে কাজে ঢোকা শাহিনূরসহ নিঁখোজ ২

সাগর হোসেন বলেন, ‘সকালে আমার বোন কাজে এসেছিল। আগুন লাগার খবর পাওয়ার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে কোথাও খুঁজে পাচ্ছি না।’
টিবিএস রিপোর্ট
04 April, 2026, 08:10 pm
Last modified: 04 April, 2026, 08:28 pm
নিখোঁজ শাহিনূর আক্তার। ছবি: টিবিএস

কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে শাহিনূর আক্তার (৩৫) ও পারভীন আক্তার নামে দুই নারী শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার (৪ এপ্রিল) কদমতলীর ডিপজল গলিতে অবস্থিত কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিখোঁজ শাহিনূর আক্তারের বাড়ি মাদারীপুরের কালকিনী থানায়। স্বামীর সঙ্গে তিনি কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় থাকতেন।

শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার সামনে শাহিনূরের স্বজনদের ভিড় করতে দেখা যায়। এ সময় মুঠোফোনে তার ছবি দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

শাহিনূরের চাচাতো ভাই সাগর হোসেন জানান, অভাব-অনটনের কারণে তিন দিন আগে (১ এপ্রিল) শাহিনূর পুনরায় এই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন।

এর আগে বছরখানেক ধরে তিনি এখানেই কাজ করতেন। কিন্তু ইসলামপুরে কাপড়ের দোকানে কর্মরত স্বামী রাজু আহমেদের কথায় তিনি সে সময় চাকরি ছেড়ে দেন। তাদের এক ছেলে গ্রামের বাড়িতে থাকে।

সাগর হোসেন বলেন, 'সকালে আমার বোন কাজে এসেছিল। আগুন লাগার খবর পাওয়ার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে কোথাও খুঁজে পাচ্ছি না।'

এ সময় শাহিনূরের আরেক চাচাতো বোন খুকুমনি কান্নায় ভেঙে পড়ে বলেন, 'আমার বোনকে এনে দেন, অন্তত লাশটা হলেও এনে দেন।'

এদিকে, একই কারখানায় কর্মরত পারভীন আক্তারেরও খোঁজ মিলছে না। তার বাড়ি লক্ষ্মীপুরে এবং তিনি ছেলের সঙ্গে গোলামবাজারের ওয়াশমিলের গলিতে থাকতেন। প্রায় দেড় বছর ধরে তিনি এই কারখানায় কাজ করছিলেন। গত ছয় মাস ধরে তার নাতনি মিমও তার সঙ্গে সেখানে কাজ করছিল।

পারভীন আক্তারের ছেলে পেশায় দিনমজুর জাহিদ মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে কারখানার সামনে অপেক্ষা করছিলেন।

তিনি জানান, 'আজ সকালেও মা কাজে এসেছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমার মেয়ে মিম বের হয়ে বাসায় এসে জানায়, কারখানায় আগুন লেগেছে এবং দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

খবর শুনে দৌড়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নেভার পর থেকে সব জায়গায় খুঁজছি, কিন্তু মাকে কোথাও পাচ্ছি না।'

কারখানার পাশের এক বাসিন্দা মো. মাসুদ অগ্নিকাণ্ডের পর মৃতদেহ উদ্ধারে সহায়তা করেন।

তিনি বলেন, 'আগুন লাগার খবর পেয়ে এসে দেখি কয়েকজন বের হয়ে এসেছে। তারা প্রথমে জানিয়েছিল ভেতরে কেউ নেই। কিন্তু আগুন নেভার পর কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। সবার মরদেহ এতটাই পুড়ে গেছে যে, শুধু একজন নারীর চেহারা চেনা যাচ্ছিল। ভেতরে পোড়াস্তূপে আরও মরদেহ থাকতে পারে।'

শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, আগুনে কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

কারখানার গেটের বাইরে উৎসুক জনতার ভিড়। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলমান রয়েছে। তবে আগুনে কারখানার ছাদের টিন ভেঙে পড়ায় ভেতরে তল্লাশি চালানো কঠিন হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পোড়াস্তূপ সরানোর জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একটি ভেকু (এক্সকাভেটর) আনা হচ্ছে।

ভেকু পৌঁছানোর পর ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে আরও মৃতদেহ আছে কি না, তা নিশ্চিত করা হবে।

Related Topics

টপ নিউজ

কেরানীগঞ্জ / কারখানায় আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে
  • দুঃখজনক হলেও কেরানীগঞ্জ থেকে সারারাত ধরে অভিযোগ পেয়েছি: গয়েশ্বর চন্দ্র রায়
  • গ্যাসহীন শহরে মাটির চুলা: সংকটের ভেতরে জন্ম নেওয়া নতুন পেশা

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net