Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
কোলে নিয়ে ঘুম পাড়িয়ে তুহিনকে জবাই করেন বাবা

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
15 October, 2019, 09:00 pm
Last modified: 15 October, 2019, 09:12 pm

Related News

  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • গ্রিস যাওয়ার পথে সাগরে সুনামগঞ্জের ৪ যুবকের মৃত্যু 
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল
  • টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

কোলে নিয়ে ঘুম পাড়িয়ে তুহিনকে জবাই করেন বাবা

সুনামগঞ্জের দিরাইয়ে চাঞ্চল্যকর তুহিন হত্যার ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে তার বাবা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এমন লোমহর্ষক বর্ণনা দিয়েছেন...
সিলেট প্রতিনিধি
15 October, 2019, 09:00 pm
Last modified: 15 October, 2019, 09:12 pm
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হত্যাকাণ্ডে তুহিনের পরিবারের সদস্যদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে’ বলে জানান

রোববার রাতে খাওয়া-দাওয়ার পর ছেলে তুহিন হাসানকে (৫) কোলে নিয়েই ঘুম পাড়ান বাবা আবদুল বাছির। কিন্তু মধ্যরাতে সেই বাবাই আবার ঘুমন্ত সন্তানকে কোলে করে ঘরের বাইরে নিয়ে যান। ভাই আবদুল মছব্বিরকে সঙ্গে নিয়ে ছেলেকে জবাই করেন। 

এটুকুতেই শেষ নয়, হতভাগ্য শিশুটির কান ও লিঙ্গ কেটে তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করেন বাবা ও চাচা মিলে। এরপর দুটি ছুরিতে প্রতিপক্ষের নাম লিখে সেগুলো শিশুটির পেটে গেঁথে দেন।

সুনামগঞ্জের দিরাইয়ে চাঞ্চল্যকর তুহিন হত্যার ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে তার বাবা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এমন লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বিকালে এ কথা জানান।

আদালতে নিজেদের দায় স্বীকার করে তুহিনের চাচা আবদুল মুছাব্বির ও চাচাতো ভাই শাহরিয়ারও ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

তুহিন হত্যাকারীদের চিহ্নিত করা গেছে দাবি করলেও কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত করে জানাতে পারেননি পুলিশ সুপার। তিনি বলেন, ‘ধারণা করছি প্রতিপক্ষকে ফাঁসাতেই এ বীভৎস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে আমরা তদন্ত চালাচ্ছি। আশা করছি দ্রুত সবকিছু পেয়ে যাব।’

হতভাগ্য সেই শিশু তুহিন

সোমবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তুহিনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার পেটে দুটি ধারালো ছুরি বিদ্ধ ছিল। পুরো শরীর ছিল রক্তাক্ত। কান ও লিঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ দুটি ছুরিতে ওই গ্রামের বাসিন্দা ছালাতুল ও সোলেমানের নাম লেখা ছিল। তাদের ফাঁসাতে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রথম থেকেই ধারণা করে আসছেন এলাকাবাসী।

কয়েক জন স্থানীয়র সঙ্গে কথা বলে জানা যায়, কেজাউরা গ্রামের সাবেক মেম্বার আনোয়ার হোসেনের সঙ্গে নিহত তুহিনের বাবা আবদুল বাছিরের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। ছালাতুল ও সোলেমান সাবেক মেম্বার আনোয়ার হোসেনের লোক।

এদিকে, সোমবার সকালে তুহিনের লাশ উদ্ধারের পর থেকেই দেশজুড়ে আলোচিত হতে থাকে ঘটনাটি। এমন বীভৎস কায়দায় একটি শিশুকে হত্যার ঘটনায় সমালোচনা দেখা দেয় সর্বস্তরে।

পুলিশও এ ঘটনার তদন্তে তৎপর হয়ে ওঠে। নিহত শিশুর পরিবারের সদস্যদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় সোমবার দুপুরেই তুহিনের বাবা আবদুল বাছির, চাচা আবদুল মুছাব্বির, ইয়াছির উদ্দিন, চাচাতো ভাই শাহারিয়ার, প্রতিবেশি আজিজুল ইসলাম, চাচি খাইরুল নেছা ও চাচাতো বোন তানিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। 

ওদিকে, তুহিন হত্যার ঘটনায় মঙ্গলবার সকালে তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন। বিকালে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান হত্যাকাণ্ডে ‘তুহিনের পরিবারের কয়েক সদস্যের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে’ বলে জানান।

এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহার আদালতে আসামিদের ৫ জনকে তোলা হয়। আবদুর বাছির, আবদুর মুছাব্বির এবং জমশেদ আলীর ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Related Topics

টপ নিউজ

তুহিন হত্যা / সুনামগঞ্জ / দিরাই উপজেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • গ্রিস যাওয়ার পথে সাগরে সুনামগঞ্জের ৪ যুবকের মৃত্যু 
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল
  • টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net