Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
কোভিড-১৯: সেকেন্ড ওয়েভে মৃত্যু বাড়ছে তরুণদের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2021, 10:40 am
Last modified: 11 April, 2021, 12:14 pm

Related News

  • ভারতে অক্টোবরেই কোভিডের থার্ড ওয়েভের সংক্রমণ শুরু হতে পারে: বিশেষজ্ঞ জরিপ
  • সুপার স্প্রেডারের ঝুঁকি এড়াতে কৃষকদের আন্দোলন বন্ধের আহ্বান ভারতীয় নেতাদের
  • মূল সূচকগুলোর ইতিবাচক ধারায় করোনার দ্বিতীয় ঢেউয়ের ছায়া
  • অক্সিজেন ও হাসপাতাল পরিস্থিতি: সেকেন্ড ওয়েভে বাংলাদেশের সামনে কী অপেক্ষা করছে? 
  • কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রে ভিড় বেড়েই চলেছে

কোভিড-১৯: সেকেন্ড ওয়েভে মৃত্যু বাড়ছে তরুণদের 

আগে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার বেশি থাকলেও গত দুই সপ্তাহে দেখা গেছে অল্পবয়সীরাও মারা যাচ্ছে। গত দুই সপ্তাহে ১০ থেকে ৪০ বছর বয়সী ৬৪ জন মারা গেছেন।
টিবিএস রিপোর্ট
11 April, 2021, 10:40 am
Last modified: 11 April, 2021, 12:14 pm

দেশে করোনাভাইরাসে মৃত্যুর প্রতিদিনই নতুন নতুন রেকর্ড ভাঙ্গছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে বাংলাদেশে ৭৭ জনের মৃত্যু হয়েছে; মহামারি শুরুর পর থেকে এ যাবতকালের মধ্যে যা সর্বোচ্চ। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৬৬১ জনে।

দেশে এখন পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সীদের হার বেশি। তবে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভে তরুণদের মৃত্যু বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে করোনায় মৃতদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ৫৬.২% মানুষ। এরপর ৫১-৬০ বছর বয়সী ২৪.৬১%, ৪১-৫০ বছর বয়সী ১১.১২%, ৩১-৪০ বছর বয়সী ৪.৯৭%, ২১-৩০ বছর বয়সী ১.৯৭% এবং ০-২০ বছর বয়সী ৭৭% মানুষ করোনায় মারা গেছেন।

আগে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার বেশি থাকলেও গত দুই সপ্তাহে দেখা গেছে অল্পবয়সীরাও মারা যাচ্ছে। গত দুই সপ্তাহে ১০ থেকে ৪০ বছর বয়সী ৬৪ জন মারা গেছেন। এছাড়া এখন তরুণরা আক্রান্তও হচ্ছে বেশি।

সেকেন্ড ওয়েভে তরুণদের মধ্যে মৃত্যুর হার অনেক বেশী বলে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। শনিবার গত ২৪ ঘন্টায় ২১ থেকে ৪০ বয়সী ছয়জন করোনায় মারা গেছেন। 

৫০০ শয্যাবিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অ্যানাস্থেসিওলজিস্ট ডা. নাজনীন রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন,  "আমরা আইসিইউতে ৩০ বছরের কম বয়সী রোগী পাচ্ছি। এখন ৩০-৪০ বছর বয়সী অনেক রোগী পাওয়া যাচ্ছে।"

বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) জানিয়েছে, দেশে করোনার দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট থেকে কোভিড-১৯ রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।  

আইসিডিডিআরবি বলে, "বাংলাদেশে মার্চের চতুর্থ সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টটি ৮১% সংক্রমণ দখল করে ছিল"।  

গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টটি অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে ৭০% বেশি মারাত্মক। 

দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের পাশাপাশি দেশে ইউকে ভ্যারিয়েন্টও পাওয়া গেছে। নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে এবার রোগীদের দ্রুত অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া এবার একই পরিবারে কয়েকজন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।

করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য, দেশের অন্যতম শীর্ষ ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম টিবিএসকে বলেন, 'নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে এখন সব বয়সী মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। আগে বয়স্ক ও স্বাস্থ্যঝুঁকি আছে এমন রোগীরা বেশি মারা যেত। কিন্তু এখন তরুণরাও মারা যাচ্ছে। হাসপাতালগুলোর সক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় অনেক রোগী চিকিৎসার অভাবেও মারা যাচ্ছে'।  

ডা. নজরুল ইসলাম বলেন, 'তরুণেরা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিছুটা উদাসীন। তবে এখন সব বয়সী মানুষকে মাস্ক পরতে হবে ও স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ নতুন ভ্যারিয়েন্টে রোগীর অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। সবাইকে নিজেকে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষিত রাখতে হবে'। 
 

Related Topics

টপ নিউজ

সেকেন্ড ওয়েভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • ভারতে অক্টোবরেই কোভিডের থার্ড ওয়েভের সংক্রমণ শুরু হতে পারে: বিশেষজ্ঞ জরিপ
  • সুপার স্প্রেডারের ঝুঁকি এড়াতে কৃষকদের আন্দোলন বন্ধের আহ্বান ভারতীয় নেতাদের
  • মূল সূচকগুলোর ইতিবাচক ধারায় করোনার দ্বিতীয় ঢেউয়ের ছায়া
  • অক্সিজেন ও হাসপাতাল পরিস্থিতি: সেকেন্ড ওয়েভে বাংলাদেশের সামনে কী অপেক্ষা করছে? 
  • কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রে ভিড় বেড়েই চলেছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net