Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
সুপার স্প্রেডারের ঝুঁকি এড়াতে কৃষকদের আন্দোলন বন্ধের আহ্বান ভারতীয় নেতাদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 May, 2021, 03:40 pm
Last modified: 25 May, 2021, 10:28 pm

Related News

  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি
  • ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

সুপার স্প্রেডারের ঝুঁকি এড়াতে কৃষকদের আন্দোলন বন্ধের আহ্বান ভারতীয় নেতাদের

কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েভের সংক্রমণ শুরুর পর আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়ে, সেইসঙ্গে ফসল ঘরে তোলার মৌসুম এসে পড়েছিল। একারণে অনেক কৃষক তাদের ফসল তোলার কাজে ঘরে ফিরে যান।
টিবিএস ডেস্ক
25 May, 2021, 03:40 pm
Last modified: 25 May, 2021, 10:28 pm

কৃষকদের গণ আন্দোলন করোনা সংক্রমণের 'সুপার স্প্রেডার' ক্ষেত্র হয়ে উঠতে পারে এমন আশঙ্কা থেকে কৃষকদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ভারত সরকারের নেতা ও সরকারি কর্মকর্তারা। দেশটিতে গত সোমবার কোভিডজনিত কারণে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়ায়। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ও ধর্মীয় গণজমায়েত, জনসাধারণের মধ্যে সচেতনতা কমে আসা- দেশটিতে সংক্রমণের দ্বিতীয় ওয়েভ ছড়িয়ে পড়ার পেছনে এসব কারণ কাজ করেছে।

মহামারি জুড়েই ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকরা গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া কৃষি আইনের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। এই আইনের ফলে তাদের জীবনযাত্রায় দুর্দশা নেমে আসবে কৃষকরা এমন দাবি করলেও, ভারত সরকারের বলছে দেশের কৃষি খাতের আধুনিকায়নের জন্য সংশোধনী প্রয়োজন।

আন্দোলন শুরুর পর থেকেই দেশটির হাজার হাজার কৃষক দিল্লির সীমান্তে তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছেন। কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েভের সংক্রমণ শুরুর পর আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়ে, সেইসঙ্গে ফসল ঘরে তোলার মৌসুম এসে পড়েছিল। একারণে অনেক কৃষক তাদের ফসল তোলার কাজে ঘরে ফিরে যান। 

তবে ফসল তোলার মৌসুমও শেষের পথে, কৃষকরা তাদের আন্দোলনের ছয় মাস পূর্তিতে আগামী বুধবার থেকে আবারও দেশজুড়ে গণ আন্দোলন শুরু করার পরিকল্পনা করছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃষক সংগঠনগুলোর যৌথ কমিটির পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, নিজেরা আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশের কৃষিখাতকে মুক্ত করতে আইনটি বাতিলের দাবি জানান তারা ওই চিঠিতে।

"আন্দোলরত কৃষক বা কাউকেই কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলতে চাই না আমরা। কিন্তু, করপোরেট কৃষি ব্যবসার ফলে কৃষকদের জীবনে যে দুর্দশা নেমে আসবে তাও তাদের জন্য জীবন-মরণের বিষয়।" বলা হয় চিঠিটিতে।

কংগ্রেসসহ ভারতের ১২টি বিরোধী দল কৃষকদের পাশে আছে জানিয়ে বিবৃতি দিয়েছে। 

ভারতের প্রায় ৫৮ শতাংশ নাগরিকের জীবন ধারণের প্রধান উৎস কৃষিকাজ। দেশের সবচেয়ে বড় ভোটার জনগোষ্ঠীও কৃষকরাই। একারণে দেশটির রাজনীতিতে অন্যতম গুরূত্বপূর্ণ বিষয় কৃষিখাত।

কিন্তু, দেশটির সরকারি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, রাজধানীর পাশে গণ সমাবেশের ফলে তা 'সুপার-স্প্রেডারে' পরিণত হতে পারে। সুপার স্প্রেডার হলো এমন একটি অবস্থা, যখন একজন আক্রান্ত ব্যক্তি থেকে অনেক মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর পরিস্থিতি তৈরি হয়। সর্বশেষ নির্বাচনের সময় রাজনৈতিক মিছিল, সভায় অসংখ্য মানুষের জমায়েত, কুম্ভমেলায় লাখো মানুষের জমায়েত- এ ধরনের ঘটনাগুলো ভারতে সেকেন্ড ওয়েভ সংক্রমণের ক্ষেত্রে সুপার স্প্রেডার হিসেবে কাজ করেছে। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমরিন্দর সিং এক বিবৃতিতে বলেন, "দয়া করে দায়িত্বহীনের মতো কাজ করবেন না। মানুষের জীবন যখন সংকটাপন্ন, সে সময় এ ধরনের আন্দোলন একেবারেই গ্রহণযোগ্য নয়।"

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গতকাল সোমবার ভারতে ২ লাখ ২২ হাজার ৩১৫ জন কোভিড শনাক্ত হন। এ মাসেই দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গিয়েছিল। দৈনিক সংক্রমণ সে তুলনায় কমে আসলেও, বিশ্বের যে কোনো দেশের দৈনিক সংক্রমণের তুলনায় এই সংখ্যা বেশি।

দেশটিতে সোমবার পর্যন্ত মোট কভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখের বেশি। সোমবার কোভিডজনিত কারণে মৃত্যু হয়েছে ৪,৪৫৪ জনের। কোভিডজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা ৩০৩,৭২০। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক মৃত্যুই কোভিডজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত না হওয়ায়, প্রকৃত মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বেশি হতে পারে। বিগত সপ্তাহগুলোতে দেশটির গঙ্গা নদীতে সারি সারি লাশ ভেসে আসার ও নদীর তীরে স্তূপাকারে লাশ মাটিচাপা দেওয়ার মতো ঘটনাও দেখা গেছে। 

  • সূত্র: সিএনএন

 

Related Topics

টপ নিউজ

ভারত / কৃষক আন্দোলন / কোভিড-১৯ / সুপার স্প্রেডার / করোনাভাইরাস / সেকেন্ড ওয়েভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি
  • ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net