Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
কোভিড চিকিৎসায় অবদান রাখায় সিএমএইচ'কে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2021, 07:35 pm
Last modified: 25 February, 2021, 07:35 pm

Related News

  • শাড়ির রঙে শনাক্ত: মেয়ে ফিরলেও লাশ হয়ে ফিরলেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীর মা
  • উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে সিএমএইচে নিহত ১৪, চিকিৎসাধীন ৯
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: স্কুল ছাত্রী ফাতিমা নিহত, সাংবাদিক বাবার আহাজারি
  • মাগুরায় শিশুধর্ষণ: ভুক্তভোগী শিশুটির শারিরীক অবস্থার অবনতি
  • মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে যা জানাল আইএসপিআর

কোভিড চিকিৎসায় অবদান রাখায় সিএমএইচ'কে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ 

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 February, 2021, 07:35 pm
Last modified: 25 February, 2021, 07:35 pm
সংগৃহীত ছবি

কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় অসামান্য অবদান ও সাহসীকতার পরিচয় দেওয়ায় সমন্বিত সামরিক হাসপাতালকে (সিএমএইচ) স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "বৈঠকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় অসাধারণ সাহস ও দক্ষতার সাথে দায়িত্ব পালনসহ চিকিৎসা সেবায় অন্যান্য অবদানের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালকে (সিএমএইচ) চলতি বছর স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।"

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারজয়ী প্রত্যেকে পান ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পাঁচ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।

স্বাধীনতা পদকের জন্য প্রস্তাব চেয়ে প্রতি বছর মন্ত্রণালয়/বিভাগ এবং আগে পদক প্রাপ্তদের কাছে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। সেখান থেকে যাচাই করে পদক দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন এর চেয়ারম্যান মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মোতাহার হোসেন, নাসির উদ্দিন, মহিবুর রহমান ও নাহিদ ইজাহার খান।

Related Topics

টপ নিউজ

স্বাধীনতা পদক / সিএমএইচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • শাড়ির রঙে শনাক্ত: মেয়ে ফিরলেও লাশ হয়ে ফিরলেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীর মা
  • উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে সিএমএইচে নিহত ১৪, চিকিৎসাধীন ৯
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: স্কুল ছাত্রী ফাতিমা নিহত, সাংবাদিক বাবার আহাজারি
  • মাগুরায় শিশুধর্ষণ: ভুক্তভোগী শিশুটির শারিরীক অবস্থার অবনতি
  • মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে যা জানাল আইএসপিআর

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net