Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
মাগুরায় শিশুধর্ষণ: ভুক্তভোগী শিশুটির শারিরীক অবস্থার অবনতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2025, 04:35 pm
Last modified: 11 March, 2025, 04:36 pm

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • শাড়ির রঙে শনাক্ত: মেয়ে ফিরলেও লাশ হয়ে ফিরলেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীর মা
  • উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে সিএমএইচে নিহত ১৪, চিকিৎসাধীন ৯
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: স্কুল ছাত্রী ফাতিমা নিহত, সাংবাদিক বাবার আহাজারি

মাগুরায় শিশুধর্ষণ: ভুক্তভোগী শিশুটির শারিরীক অবস্থার অবনতি

তার চিকিৎসার তত্ত্বাবধানে থাকা মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক আজ সকালে (১১ মার্চ) বাংলা এই দৈনিককে বলেন, গতকাল (১০ মার্চ) শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হলেও তার মস্তিষ্ক ‘প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে’।
টিবিএস রিপোর্ট
11 March, 2025, 04:35 pm
Last modified: 11 March, 2025, 04:36 pm
ছবি: সংগৃহীত

চিকিৎসকদের বরাত দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো জানায়, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে।

তার চিকিৎসার তত্ত্বাবধানে থাকা মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক আজ সকালে (১১ মার্চ) বাংলা এই দৈনিককে বলেন, গতকাল (১০ মার্চ) শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হলেও তার মস্তিষ্ক 'প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে'।

ওই চিকিৎসক জানান, 'ঘটনার সময় শিশুটিকে যখন ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয়, তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। পরদিন বেলা ১১টায় হাসপাতালে নেওয়ার আগপর্যন্ত ওই অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ফলে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের বড় ক্ষতি হয়েছে।'

তিনি জানান, শিশুটির গ্লাসগো কোমা স্কেল [জিসিএস], মস্তিষ্কে আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা পরিমাপ করা হয়, আবার ৩ এ নেমে এসেছে। এর স্বাভাবিক মাত্রা ১৫। জিসিএস ৩ অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়। গতকাল সকাল থেকে তার জিএসএস ৩ থেকে উন্নতি হয়ে ৫–এ উঠেছিল বলে অবস্থার কিছুটা উন্নতি ধরে নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত বুধবার (৫ মার্চ) রাতে ভুক্তভোগী আট বছরের শিশুটিকে ধর্ষণ করে তার বোনের শ্বশুর, যাকে তার ছেলের সাহায্য করেছিল বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে তার মা হাসপাতালে আসেন এবং বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শুক্রবার (৭ মার্চ) রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

শনিবার সন্ধ্যায় তাকে ঢামেক হাসপাতালের পিআইসিইউ থেকে বিশেষায়িত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এই বোর্ডে পেডিয়াট্রিক সার্জারি, গাইনি ও অবস্টেট্রিক্স, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নিউরোলজি, অ্যানেসথেসিয়া, পেডিয়াট্রিক কার্ডিওলজি, ইউরোলজি এবং থোরাসিক সার্জারির বিশেষজ্ঞসহ আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

এদিকে, মাগুরার একটি আদালত মামলার চার আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন।  আসামিরা হলেন- ভুক্তভোগীর বোনের শ্বশুর হিটু শেখ (৪২); তার বোনের স্বামী সজিব শেখ (১৮); শাশুড়ি জাহেদা খাতুন (৪৫); এবং ভাশুর রাতুল শেখ (২০)।

নিরাপত্তাজনিত কারণে রোববার (৯ মার্চ) আসামিদের আদালতে হাজির করতে না পারায় গভীর রাতে শুনানি শুরু হয়।

Related Topics

টপ নিউজ

মাগুরা / শিশুধর্ষণ / সিএমএইচ / শারীরিক অবস্থার অবনতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • শীতের ৪ মাস খেজুর গাছ কাটতে তারা পাড়ি দেন ১০০ মাইল
  • নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
  • শাড়ির রঙে শনাক্ত: মেয়ে ফিরলেও লাশ হয়ে ফিরলেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীর মা
  • উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে সিএমএইচে নিহত ১৪, চিকিৎসাধীন ৯
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: স্কুল ছাত্রী ফাতিমা নিহত, সাংবাদিক বাবার আহাজারি

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net