Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
কাকরাইলে সম্রাটের কার্যালয় থেকে অবৈধ মদ, ইয়াবা, পিস্তল উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2019, 06:35 pm
Last modified: 06 October, 2019, 08:25 pm

Related News

  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, ১৪ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের এক সদস্য নিহত, আহত ৩

কাকরাইলে সম্রাটের কার্যালয় থেকে অবৈধ মদ, ইয়াবা, পিস্তল উদ্ধার

রোববার দুপুরে র‍্যাব-১ এর কমান্ডিং অফিসার সারওয়ার বিন কাশের নেতৃত্বে একটি দল সম্রাটকে সাথে নিয়েই কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে অবস্থিত তার কার্যালয় ঘিরে অভিযান শুরু করে
টিবিএস রিপোর্ট
06 October, 2019, 06:35 pm
Last modified: 06 October, 2019, 08:25 pm
সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে ১৮ বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

ঢাকার ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইল অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, ইয়াবা, বন্যপ্রাণীর চামড়া এবং পিস্তল উদ্ধারের তথ্য জানিয়েছে র‍্যাব। 

রোববার দুপুরে র‍্যাব-১ এর কমান্ডিং অফিসার সারওয়ার বিন কাশেমের নেতৃত্বে একটি দল সম্রাটকে সাথে নিয়েই কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে অবস্থিত তার কার্যালয় ঘিরে অভিযান শুরু করে। 

বিকেল সাড়ে পাঁচটার দিকে গণমাধ্যমের সাংবাদিকদের কার্যালয়ের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয় র‍্যাব। 

সম্রাটের কার্যালয়ের কয়েকটি কক্ষ ঘুরে বিদেশী মদ, ইয়াবা, ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, একটি পিস্তল ও একটি বন্যপ্রাণীর চামড়া দেখতে পান সাংবাদিকরা। 

সম্রাটের কাকরাইল কার্যালয়ের বিশ্রামকক্ষে পাওয়া পিস্তল। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

অভিযান শেষে র‍্যাব-১ এর কমান্ডিং অফিসার সারওয়ার বিন কাশেম সংবাদ সম্মেলনে বলেন, “সম্রাটের কার্যালয় থেকে আমরা ১৮ বোতল বিদেশী মদ, ১ হাজার ১৬০ পিস ইয়াবা, দুইটি ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, দুইটি অস্ট্রেলিয়ান ক্যাঙারুর চামড়া এবং ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করেছি।”

এর আগে দুপুর ১টা ১০ মিনিটে অভিযান শুরুর আধা ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মূল ফটকের তালা ভেঙে সম্রাটের কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। ভবনের তৃতীয় তলায় সম্রাটের কার্যালয়ে তল্লাশি চালান তারা। 

অভিযানের সময় সম্রাটকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত দেখা যায়।

সম্রাটের কাকরাইল কার্যালয়ে পাওয়া ক্যাঙ্গারুর চামড়া। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ রেহমান আসাদ

এর আগে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি বেনজির আহমেদ র‌্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানান, রাজধানীতে অবৈধ জুয়া ও ক্যাসিনো ব্যবসা চালানোর সুনির্দিষ্ট অভিযোগে সাবেক যুবলীগ নেতা সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। 

বেনজির আহমেদ বলেন, “ক্যাসিনো ব্যবসার সঙ্গে তার জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দুদিন পর তিনি গা-ঢাকা দেন। তাকে গ্রেপ্তার করতে সময় লেগেছে, কারণ তিনি একেক সময় একেকটা কৌশল নিতেন।”

প্রসঙ্গত, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আর এনামুল হক আরমান ছিলেন সংগঠনের সহ-সভাপতি। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ভোরে গ্রেপ্তারের পর রোববার দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি থেকে দুজনকে বহিষ্কার করা হয়।

Related Topics

টপ নিউজ

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট / ক্যাসিনো / ক্যাসিনো কিং / র‍্যাব / ক্যাসিনো-বিরোধী অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, ১৪ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের এক সদস্য নিহত, আহত ৩

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net