Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
করোনা সন্দেহে বিদেশফেরত যাত্রীর গোপনীয়তা লঙ্ঘন অপরাধ: আইইডিসিআর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2020, 06:50 pm
Last modified: 20 February, 2020, 07:05 pm

Related News

  • কলকাতায় হোটেলে আগুন: বেনাপোলে স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক

করোনা সন্দেহে বিদেশফেরত যাত্রীর গোপনীয়তা লঙ্ঘন অপরাধ: আইইডিসিআর

কলকাতা থেকে আসা অসুস্থ এক বাংলাদেশিকে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ‘করোনা রোগী’ হিসেবে শনাক্ত করে নিজের ফেসবুকে পোস্ট দেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল চৌধুরী। এতে ওই যাত্রীর ছবি ও পাসপোর্টও তুলে দেন তিনি।
টিবিএস রিপোর্ট
20 February, 2020, 06:50 pm
Last modified: 20 February, 2020, 07:05 pm

ভারতের কলকাতা থেকে আসা অসুস্থ এক বাংলাদেশিকে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ‘করোনা রোগী’ হিসেবে শনাক্ত করে নিজের ফেসবুকে পোস্ট দেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল চৌধুরী। এতে ওই যাত্রীর ছবি ও পাসপোর্টও তুলে দেন। বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হলে পোস্টটি তুলে নেন এ সরকারি কর্মকর্তা।

এ ঘটনায় বিদেশফেরত যাত্রীদের গোপনীয়তা লঙ্ঘন অপরাধ বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে অবহিত হয়েছি যে, কোনো এক স্থল বন্দরে দায়িত্বরত একজন কর্মকর্তা বিদেশ থেকে আগত একজন যাত্রীকে কোভিড-১৯ সংক্রমিত সন্দেহ করে তার ব্যক্তিগত পরিচয় সামাজিক মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। এ ধরনের অপেশাদার আচরণ শুধু নৈতিকতা বিরোধীই নয়, সংবেদনশীল সরকারি তথ্যের গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত সরকারি চাকুরি বিধির লঙ্ঘন। কোনো ব্যক্তি কোভিড-১৯ সংক্রমিত কি না তা নিশ্চিত করার ও প্রকাশ করার সরকার নির্ধারিত প্রতিষ্ঠান হচ্ছে আইইডিসিআর। সংশ্লিষ্ট সকলকে আমরা এ বিষয়টি আবারও মনে করিয়ে দিচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ শনাক্তের জন্য সকল পর্যায়ের সরকারি-বেসরকাররি কর্মকর্তা তথা সর্বস্তরের জনসাধারণের সক্রিয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভুল পদ্ধতিতে সহযোগিতা করতে গেলে তা শনাক্তকরণ প্রক্রিয়াকেই বিপন্ন করবে, কোভিড-১৯ সন্দেহভাজন ব্যক্তি নিজের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা বিপন্ন হওয়ার ভয়ে তার তথ্য ও অবস্থান গোপন করতে পারেন। এ ধরনের বিপজ্জনক পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে ধৈর্যশীল ও শান্ত পরিবেশে পেশাগত দক্ষতা ও আন্তরিকতা দিয়ে স্ব স্ব দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এতে বলা হয়, যে কোনো প্রশ্ন থাকলে তা আইইডিসিআর কোভিড-১৯ নিয়ন্ত্রণ কক্ষ কিংবা স্থানীয় সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে জেনে নিতে অনুরোধ জানানো হচ্ছে।

যশোর প্রতিনিধি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন। তিনি জানান, বেনাপোলে কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। একজন সরকারি কর্মকর্তার এই ধরনের স্ট্যাটাস বিব্রতকর ও ভিতির পরিবেশ সৃষ্টি করেছে।

সিভিল সার্জন আরও বলেন, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু পাওয়া যায়নি। তাকে তার বাড়িতে চলে যেতে বলা হয়েছে এবং ১৪ দিন বাড়িতে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

আইইডিসিআর / করোনা ভাইরাস / বেনাপোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • কলকাতায় হোটেলে আগুন: বেনাপোলে স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net