Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
করোনা ভাইরাস থেকে বাঁচতে মুখ স্পর্শ বন্ধ করুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2020, 04:00 pm
Last modified: 09 March, 2020, 05:49 pm

Related News

  • গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত 
  • রংপুরে অ্যানথ্রাক্স আতঙ্ক: ৩ উপজেলায় আক্রান্ত ১১ জন
  • সংক্রমণ প্রতিরোধে বার্ন ইনস্টিটিউটে ভিড় এড়ানোর আহ্বান চিকিৎসকদের
  • করোনা সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

করোনা ভাইরাস থেকে বাঁচতে মুখ স্পর্শ বন্ধ করুন

করোনায় বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩৬০০ জনের মৃত্যু হয়েছে। মাত্র একবার স্পর্শেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। মুখে হাত রাখার সঙ্গে সঙ্গে আপনার আঙ্গুলের ডগায় যে বসে থাকা ভাইরাসটি আপনার নাক, মুখ বা চোখের মাধ্যমে ঢুকে পড়তে পারে শরীরে।
টিবিএস রিপোর্ট
09 March, 2020, 04:00 pm
Last modified: 09 March, 2020, 05:49 pm
হোয়াইট হাউজে করোনা ভাইরাস নিয়ে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গালে হাত রেখে তো আমরা হরহামেশাই ছবি তুলছি, পোজ দিচ্ছি। কিন্তু এখন থেকে এই অভ্যাস পাল্টে করোনা ভাইরাস আসার পরই বোধহয় আমরা হঠাৎ খেয়াল করলাম যে, সারাদিনে বেশ কয়েকবার মুখের ত্বক স্পর্শ করি আমরা। আর স্বাস্থ্য কর্মকর্তারা জানাচ্ছেন, মুখে হাত স্পর্শ করা বন্ধ করতে পারলেই করোনা ঠেকানো সম্ভব হবে।

২০১৫ সালে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ডাক্তারি পড়ুয়া ২৬জন শিক্ষার্থীর উপর একটা মজার গবেষণা করেন। 

সারাদিনে তারা কতবার নিজেদের মুখে হাত স্পর্শ করেন, সচেতন বা অবচেতনে, ভিডিও ক্যামেরায় ধারণ করেন তারা। গবেষণার ফলাফলে দেখা গেল, দৈনিক গড়ে ২৩ বার মুখের ত্বক স্পর্শ করেন তারা। 

আর অর্ধেকেরও বেশি সময় মুখের নাক, চোখ বা ঠোঁটে হাত দিয়েছেন তারা।

মুখে হাত না দেওয়ার নিষেধ শুনতে যত সহজ, মেনে চলাটা কিন্তু তত সহজ নয়। 

করোনায় বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩৬০০ জনের মৃত্যু হয়েছে। মাত্র একবার স্পর্শেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। মুখে হাত রাখার সঙ্গে সঙ্গে আপনার আঙ্গুলের ডগায় যে বসে থাকা ভাইরাসটি আপনার নাক, মুখ বা চোখের মাধ্যমে ঢুকে পড়তে পারে শরীরে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ডন মুয়েনি বেকার বলেন, "শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে এমন ভাইরাসগুলো সাধারণত শরীরের মিউকাসের মাধ্যমে সংক্রমণ ঘটায়। আর মিউকাস আছে আমাদের নাকে, দাঁতের মাড়িরে আর ঠোঁটে। ঠিকমতো হাতের পরিচ্ছন্নতা বজায় না রাখলে এসমস্ত উপায়ে ভাইরাসে আক্রান্ত হতে পারেন আপনি।" 

কিন্তু আমরা সারাজীবন ধরে আমাদের মুখ স্পর্শ করে আসছি। এতদিনের অভ্যাস একদিনে বদলে ফেলার কথা বলা সহজ, কিন্তু করা ঠিক ততটাই কঠিন। 

আমাদের অন্য অনেক অভ্যাসের মতোই, মুখে হাত স্পর্শ করার অভ্যাসটি শুরু হয় ছোটবেলায়। মানুষ বিভিন্ন কারণে মুখমন্ডলে হাত স্পর্শ করেন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের এক গবেষণায় দেখা গেছে, মানুষ সাধারণত দুশ্চিন্তা আর স্ট্রেসে থাকলে মুখে হাত দেয়। 

আর এর বেশিরভাগ সময়েই অবচেতনে এই কাজগুলো করে মানুষ।

আর মুখে হাত দেওয়ার বিষয়টি খুবই স্বাভাবিক। একটি ওয়েবসাইট আছে যেখানে আপনার ওয়েব ক্যাম ব্যবহার করে মুখে হাত স্পর্শ করার প্রবণতা যাচাই করে। এবং প্রতিবার মুখে হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গেই আপনাকে জানিয়ে দেয়।

মুখ স্পর্শ করার নিরাপদ উপায় আছে     

এখন হঠাৎ করে এই অভ্যাস পাল্টে ফেলতে কষ্ট হচ্ছে? ভাবনার কিছু নেই। হাঁচি বা সর্দি হলে টিস্যু ব্যবহার করুন। বারবার সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন। বিশেষ করে খাবার আগে আর বাথরুম ব্যবহারের পর। 

২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পরামর্শ দেন 

আর যদি সাবান না থাকে, তাহলে অ্যালকোহলযুক্ত জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিতে পারেন।  

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / ত্বক / সংক্রমণ / সিডনি বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত 
  • রংপুরে অ্যানথ্রাক্স আতঙ্ক: ৩ উপজেলায় আক্রান্ত ১১ জন
  • সংক্রমণ প্রতিরোধে বার্ন ইনস্টিটিউটে ভিড় এড়ানোর আহ্বান চিকিৎসকদের
  • করোনা সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net