Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
করোনা: ঠাকুরগাঁও সীমান্ত সিল, সংক্রমণ বেড়েছে

বাংলাদেশ

ইউএনবি
03 June, 2021, 06:45 pm
Last modified: 03 June, 2021, 06:45 pm

Related News

  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ‘চিকেন্স নেক’ আর আসামে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেন বানাচ্ছে ভারত?
  • ঠাকুরগাঁও-১: ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে হিন্দু ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও
  • ইউরোপের সীমান্তে বাধ্যতামূলক বায়োমেট্রিক ব্যবস্থা: বিমানবন্দরগুলোতে দীর্ঘ লাইনের সতর্কতা

করোনা: ঠাকুরগাঁও সীমান্ত সিল, সংক্রমণ বেড়েছে

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। টহল আগের চেয়ে জোরদার করা হয়েছে।
ইউএনবি
03 June, 2021, 06:45 pm
Last modified: 03 June, 2021, 06:45 pm
ছবিটি সংগৃহীত ও প্রতীকী

ঠাকুরগাঁও জেলায় কয়েকদিন থেকে করোনা শনাক্ত বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী উপজেলা বালিয়াডাঙ্গীতে সবচেয়ে বেশি। তবে করোনা মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক ঘাটতি রয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে সমস্যায় পড়বে স্বাস্থ্য বিভাগ। 

ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ের হাসপাতালের করোনা ইউনিট ঢেলে সাজালেও এখানে নেই আইসিইউ ব্যবস্থা। এই ইউনিটে ভেন্টিলেটর থাকলেও দক্ষ জনবল নেই। ফলে করোনা ইউনিট অবহেলায় পড়ে রয়েছে। অক্সিজেন প্লান্ট স্থাপন হলেও পাঁচ মাসেও তা চালু হয়নি। এদিকে করোনার ভারতীয় ধরন ঠেকাতে জেলার  সীমান্ত সিলড করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

জেলায় গত কয়েকদিনের সংক্রমণ পর্যালোচনায়, গত ২৮ মে কোনো রোগী করোনা শনাক্ত হয়নি। ২৯ মে  তিনজন, ৩০ মে সাতজন (বালিয়াডাঙ্গীতে পাঁচজন), ৩১ মে  আটজন (বালিয়াডাঙ্গীতে ছয়জন), ১ জুন বালিয়াডাঙ্গীতে একজন ও  ২ জুন তারিখে এক লাফে ১৭ জনের  (বালিয়াডাঙ্গীতে ৪ জন) করোনা শনাক্ত হয়েছে।

যদিও স্বাস্থ্য বিভাগ বলছে এখনো রোগীদের মধ্যে ভারতীয় ধরন পাওয়া যায়নি। তবু শঙ্কা থেকেই যাচ্ছে।

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদ জানান, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। টহল আগের চেয়ে জোরদার করা হয়েছে। 

জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, করোনাভাইরাসের ভারতীয় ধরন ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, সদর হাসপাতালে মাল্টি সিলিন্ডার সিস্টেম আছে। পাঁচ মাস আগে ঘটা করে লিকুইড (তরল) অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে। তবে আজো এটি চালু করা সম্ভব হয়নি। তবে জুন মাসের মধ্যে এটি চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ওষুধ হাসপাতাল থেকেই সরবরাহ করা হচ্ছে। কিন্তু রেমডিসিভির ইনজেকশন রোগীদের কিনতে হচ্ছে । 

ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল জানান, হাসপাতালে এই মুহূর্তে আইসিইউ থাকাটা অপরিহার্য। সদর হাসপাতালে ভেন্টিলেটর আছে, কিন্তু দক্ষ জনবলের অভাবে চালু করা যায়নি।

তিনি জানান, করোনাভাইরাসের ভারতীয় ধরন জেলায় মহামারি আকারে বিস্তার ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হবে।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সদর হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিট রয়েছে। এ ছাড়া উপজেলা হেলথ কমপ্লেক্সেও আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় ১৭০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৭০ জন এবং মারা গেছেন ৩৬ জন।

Related Topics

টপ নিউজ

ঠাকুরগাঁও / বাংলাদেশে করোনাভাইরাস / সীমান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ‘চিকেন্স নেক’ আর আসামে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেন বানাচ্ছে ভারত?
  • ঠাকুরগাঁও-১: ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে হিন্দু ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও
  • ইউরোপের সীমান্তে বাধ্যতামূলক বায়োমেট্রিক ব্যবস্থা: বিমানবন্দরগুলোতে দীর্ঘ লাইনের সতর্কতা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net