Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

বাংলাদেশ

লক্ষ্মীপুর সংবাদদাতা
07 July, 2020, 09:10 pm
Last modified: 08 July, 2020, 12:02 am

Related News

  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে

করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩ জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৮ চিকিৎসক।
লক্ষ্মীপুর সংবাদদাতা
07 July, 2020, 09:10 pm
Last modified: 08 July, 2020, 12:02 am

করোনাভাইরাসে আক্রান্ত ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন (৫৩) মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

ফেনী জেলা বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ডা. সাজ্জাদ ফেনী সদর উপজেলার লেমুয়ার দেওয়ানজি বাড়ির মরহুম দেওয়ান মাহবুবুল হকের বড় সন্তান।

ফেনী সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ১২ জুন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। ১৪ জুন শ্বাসকষ্ট অনুভব করলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। সেখান থেকে ১৮ জুন তাকে ঢাকার আসগর আলী হাসপাতালে নিয়ে যায় তার পরিবার।

মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ ২৪ দিন ধরে লড়াই করে মৃত্যু কাছে হার মানলেন এই চিকিৎসক।

ডা. কাওসার বলেন, কার্ডিয়াক অ্যারিথমিয়া এবং হার্ট ফেইলিউর হওয়ায় ডা. সাজ্জাদকে ১ জুলাই ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। উচ্চ প্রবাহে অক্সিজেন দেওয়া হলেও তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। ইতোমধ্যে করোনার কারণে তার ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছিল। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ডা. সাজ্জাদ হোসেন ১৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন। তার স্ত্রী ডা. নাদিরা দিলরুবা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। তিনি এক সন্তানের জনক ছিলেন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩ জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৮ চিকিৎসক।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস / সিভিল সার্জন / ফেনী / চিকিৎসকের মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net