Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৫৩১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2020, 01:20 pm
Last modified: 21 June, 2020, 04:20 pm

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
  • সরকারি-বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি ও চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশ
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭৫

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৫৩১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। আর মৃতের সংখ্যা এক হাজার ৪৬৪ জনে পৌঁছালো।
টিবিএস রিপোর্ট
21 June, 2020, 01:20 pm
Last modified: 21 June, 2020, 04:20 pm

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৪৬৪ জনে পৌঁছালো।

দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩১ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। 

রোববার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। 

মৃত ৩৯ জনের বয়স:

০ থেকে ১০ বছর বয়সী: ১ জন।

২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।

৩১ থেকে ৪০ বছর বয়সী: ৬ জন।

৪১ থেকে ৫০ বছর বয়সী: ১২ জন।

৫১ থেকে ৬০ বছর বয়সী: ১২ জন। 

৬১ থেকে ৭০ বছর বয়সী: ৪ জন। 

৭১ থেকে ৮০ বছর বয়সী: ২ জন। 

৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন। 

অধ্যাপক ডা নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪৫ হাজার ৭৭ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত: ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।
  • মারা গেছেন: ১ হাজার ৪৬৪ জন।
  • মোট সুস্থ: ৪৫ হাজার ৭৭ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৬ লাখ ১২ হাজার ১৬৪টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮৯ লাখ ২৩ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৭ লাখ ৪৩ হাজার ৯২২ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৬৬ হাজার ৯০১ জনের। বাকি ৩৬ লাখ ৫৮ হাজার ৪৯৮ জন মৃদু এবং ৫৪ হাজার ৫১০ জন মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ২১ হাজার ৯৮০ জন।
  • ব্রাজিল: ৫০ হাজার ৫৮ জন।
  • যুক্তরাজ্য: ৪২ হাজার ৫৮৯ জন।
  • ইতালি: ৩৪ হাজার ৬১০ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ৬৩৩ জন।
  • স্পেন: ২৮ হাজার ৩২২ জন।
  • মেক্সিকো: ২০ হাজার ৭৮১ জন।
  • ভারত: ১৩ হাজার ২৮৫ জন।
  • বেলজিয়াম: ৯ হাজার ৬৯৬ জন।
  • ইরান: ৯ হাজার ৫০৭ জন।  

Related Topics

টপ নিউজ

নিয়মিত অনলাইন ব্রিফিং / স্বাস্থ্য অধিদপ্তর / অধ্যাপক ডা. নাসিমা সুলতানা / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
  • সরকারি-বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি ও চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশ
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭৫

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net