Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
করোনায় আরও ৩২ জনের মৃত্যু, ২,৬১১ রোগী শনাক্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2020, 02:30 pm
Last modified: 08 August, 2020, 02:54 pm

Related News

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১০০ ছাড়িয়েছে
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২ জন
  • দেশে হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,০৭৬
  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮
  • সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

করোনায় আরও ৩২ জনের মৃত্যু, ২,৬১১ রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩২ জনসহ মোট তিন হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ২ হাজার ৬১১ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ১১৩ জন।
টিবিএস রিপোর্ট
08 August, 2020, 02:30 pm
Last modified: 08 August, 2020, 02:54 pm

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ৩৬৫ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১৫৪ তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৫ হাজার ১১৩ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১১ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট শনাক্ত:  ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন।
  • মারা গেছেন: ৩ হাজার ৩৬৫ জন।
  • মোট সুস্থ: ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ১৭০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৭৫৫ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৭ লাখ ২৪ হাজার ৩৪০ জনের। বাকী ৬২ লাখ ৭৫ হাজার ৭৫ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৫০ লাখ ৯৫ হাজার ৭৪৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৬ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ২৯ লাখ ৬৭ হাজার ৬৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ২০ লাখ ৯১ হাজার ৪১৬। 

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ৬৪ হাজার ১০৪ জন।
  • ব্রাজিল: ৯৯ হাজার ১০২ জন।
  • মেক্সিকো: ৫১ হাজার ৩১১ জন।
  • যুক্তরাজ্য: ৪৬ হাজার ৫১১ জন।
  • ভারত: ৪২ হাজার ৬১৭ জন।
  • ইতালি: ৩৫ হাজার ১৯০ জন।
  • ফ্রান্স: ৩০ হাজার ৩২৪ জন।
  • স্পেন: ২৮ হাজার ৫০৩ জন।
  • পেরু: ২০ হাজার ৬৪৯ জন।
  • ইরান: ১৮ হাজার ১৩২ জন।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য অধিদপ্তর / নিয়মিত অনলাইন ব্রিফিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১০০ ছাড়িয়েছে
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২ জন
  • দেশে হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,০৭৬
  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮
  • সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net