Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
করোনার উপসর্গ নিয়ে ব্যাংক ও পুলিশ কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ও বরিশাল প্রতিনিধি
24 June, 2020, 01:20 pm
Last modified: 24 June, 2020, 01:22 pm

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ, এক বেডেই চিকিৎসাধীন আক্রান্ত ৩ শিশু
  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১০০ ছাড়িয়েছে
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬

করোনার উপসর্গ নিয়ে ব্যাংক ও পুলিশ কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংক কর্মকর্তা আবু রায়হান ও রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে বরিশাল মেট্রোপলিটন পুলিশেরউপ-সহকারী পরিদর্শক হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো ও বরিশাল প্রতিনিধি
24 June, 2020, 01:20 pm
Last modified: 24 June, 2020, 01:22 pm
আবু রায়হান ও হাবিবুর রহমান

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আবু রায়হান (৩৪) নামে ইউনিয়ন ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর বন্দরটিলা শাখায় কর্মরত ছিলেন।

এ ছাড়া জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-সহকারী পরিদর্শক হাবিবুর রহমানের (৫৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি। বুধবার সকাল ৯ টায় হাবিবুর রহমানের নিজ গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়।

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আবু রায়হান জেলার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার মো. ইউসুফের ছেলে। তার দুই বছরের একটি কন্যা শিশু রয়েছে।
 
আবু রায়হানের চাচা মো. মোক্তার বলেন, তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এ জন্য তাকে নগরীর ডেলটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইখানে আটদিন পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, এএসআই হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। তিনি ১৯৮৯ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। হাবিবুর রহমান এক ছেলে ও এক মেয়ের জনক। 

বরিশাল মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার (উত্তর) খায়রুল আলম জানান, এএসআই হাবিবুর রহমান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৬ জুন বরিশাল পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, ''১৭ জুন তাকে রাজারবাগ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাবিবুর রহমান সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আগে থেকেই তিনি ডায়াবেটিস ও হেপাটাইটিস 'বি' এর মতো সংক্রামক ব্যাধিতে ভুগছিলেন।''

Related Topics

টপ নিউজ

করোনার উপসর্গ / ব্যাংক / পুলিশ কর্মকর্তা / মৃত্যু / বরিশাল / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ, এক বেডেই চিকিৎসাধীন আক্রান্ত ৩ শিশু
  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,১০০ ছাড়িয়েছে
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net