Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশে ৯২৯ জনের মৃত্যু: সিজিএস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2020, 12:55 pm
Last modified: 14 May, 2020, 12:58 pm

Related News

  • কোভিডের নতুন ৯ উপসর্গ
  • মস্তিষ্কের সংকোচন ও টিস্যু ক্ষয়ের কারণ হতে পারে কোভিড-১৯: গবেষণা
  • করোনার উপসর্গ নিয়ে ব্যাংক ও পুলিশ কর্মকর্তার মৃত্যু
  • সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত
  • নেত্রকোনায় করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু, ৭ বাড়ি লকডাউন

করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশে ৯২৯ জনের মৃত্যু: সিজিএস

এর মধ্যে ঢাকা বিভাগে এ ধরনের উপসর্গ নিয়ে ২১০  জনের মৃত্যু হয়েছে যা অন্য বিভাগের মধ্যে সর্বোচ্চ।
টিবিএস রিপোর্ট
14 May, 2020, 12:55 pm
Last modified: 14 May, 2020, 12:58 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) বুধবার জানিয়েছে, ৯ মে পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোট ৯২৯ জন মারা গেছে।

এর মধ্যে ঢাকা বিভাগে এ ধরনের উপসর্গ নিয়ে ২১০  জনের মৃত্যু হয়েছে যা অন্য বিভাগের মধ্যে সর্বোচ্চ।

৮ মার্চ থেকে ৯ মের মধ্যে প্রকাশিত গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়েছে বলে সিজিএস এক প্রতিবেদনে জানিয়েছে।

সিজিএসের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস সম্পর্কে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থা ৮৮ জনকে গ্রেপ্তার করেছে। এই সময়ে এই জাতীয় ৭৯টি ঘটনা ঘটে।

ত্রাণ আত্মসাৎ, খাদ্যে ভেজাল এবং করোনাভাইরাস সংক্রান্ত সরকারি নির্দেশনা লঙ্ঘনের মতো অপরাধ ও অনিয়মে জড়িত মোট ৪১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ৮ হাজার ১৩৬ জনকে জরিমানা করা হয়েছে।

এলজিআরডি মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ে ১৮ ইউপি চেয়ারম্যান, ২৯ ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌর কাউন্সিলরসহ ৪৯ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এগুলো ছাড়াও দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস নিয়ে নির্যাতন ও সামাজিক কলঙ্কের ১২২টি ঘটনা ঘটেছে। সিজিএসের প্রতিবেদনে সাতক্ষীরার তালা উপজেলায় করোনাভাইরাসের ভয়ে কমপক্ষে দুটি হাসপাতাল থেকে চিকিৎসা করতে অস্বীকার করার পরে সাংবাদিকের মারা যাওয়ারে ঘটনার কথা উল্লেখ করেছে।

অপর একটি ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের ভয়ে পথচারীরা কাছে যাওয়ার সাহস না করায় রাস্তায় এক ব্যক্তি ভোর থেকে রাত পর্যন্ত অচেতন পড়েছিল।

এদিকে, কোভিড-১৯ চলাকালে দেশের বিভিন্ন জেলায় ৫৬টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে ৬৪ শতাংশ ত্রাণসামগ্রী ও কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তার দাবিতে, বেতন পরিশোধের দাবিতে ২১ শতাংশ এবং ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে ১৫ শতাংশ।

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ হাজার ৮২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২৬৯জন মারা গেছেন। এছাড়া এই মহামারি রোগে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ১৬৫ জনে পৌঁছেছে।

Related Topics

টপ নিউজ

সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) / করোনার উপসর্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • কোভিডের নতুন ৯ উপসর্গ
  • মস্তিষ্কের সংকোচন ও টিস্যু ক্ষয়ের কারণ হতে পারে কোভিড-১৯: গবেষণা
  • করোনার উপসর্গ নিয়ে ব্যাংক ও পুলিশ কর্মকর্তার মৃত্যু
  • সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত
  • নেত্রকোনায় করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু, ৭ বাড়ি লকডাউন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net