Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
করোনামুক্ত সনদের দাবিতে আইইডিসিআর-এ কুয়েত প্রবাসীদের অবস্থান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2020, 04:55 pm
Last modified: 05 March, 2020, 05:00 pm

Related News

  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

করোনামুক্ত সনদের দাবিতে আইইডিসিআর-এ কুয়েত প্রবাসীদের অবস্থান

অবস্থানকারীরা জানান, বৃহস্পতিবার সকালে তারা কুয়েত দূতাবাসে গিয়ে জানতে পারেন, আইইডিসিআর থেকে করোনা ভাইরাসমুক্ত সনদ না দেওয়া পর্যন্ত তাদেরকে ভিসা দেওয়া হবে না। তবে আইইডিসিআর এ ধরনের কোনো সনদ দেয় না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক।
টিবিএস রিপোর্ট
05 March, 2020, 04:55 pm
Last modified: 05 March, 2020, 05:00 pm

করোনা ভাইরাসমুক্ত সনদের জন্য কুয়েতগামী বাংলাদেশিরা রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) অবস্থান নিয়েছেন।

অবস্থানকারীরা জানান, বৃহস্পতিবার সকালে তারা কুয়েত দূতাবাসে গিয়ে জানতে পারেন, আইইডিসিআর থেকে করোনা ভাইরাসমুক্ত সনদ না দেওয়া পর্যন্ত তাদেরকে ভিসা দেওয়া হবে না। এরপর একে একে কুয়েতগামীরা জড়ো হন আইইডিসিআর ভবনের সামনে।

তবে আইইডিসিআর করোনা ভাইরাসমুক্ত কোনো সনদ দেয় না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দুপুর ১২টায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, কারও মধ্যে লক্ষণ-উপসর্গ না থাকলে করোনা শনাক্ত করা যাবে না। করোনা আছে কি না তা শনাক্তের জন্য আমরা পরীক্ষা করছি।

তিনি আরও বলেন, এ ভাইরাস শনাক্ত করার জন্য আইইডিসিআর পরীক্ষা করে; তবে কোনো ধরনের সনদ প্রদান করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। বিভিন্ন দূতাবাস থেকে সনদের জন্য লোকদের আমাদের এখানে পাঠানো হচ্ছে । আমরা গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন দূতাবাসে অনুরোধ করছি, আমাদের সঙ্গে আলোচনা না করে কাউকে এখানে পাঠাবেন না। এতে আমরাও বিব্রত হচ্ছি, আর যারা সনদের আশায় আসছেন, তারাও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। 

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা অনুরোধ করব, দূতাবাসগুলো যেন সরাসরি আমাদের কাছ থেকে জেনে নেন- আমরা এ ধরনের কোনো সনদ দিতে পারি কি না ।

Related Topics

টপ নিউজ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) / করোনা ভাইরাস / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net