Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2021, 01:55 pm
Last modified: 01 July, 2021, 01:57 pm

Related News

  • হরমুজ সংকটে পরিবেশগত প্রভাব: কেন সুইজারল্যান্ডের মতো দেশও তা এড়াতে পারে না
  • থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের জন্য দায়ী শ্যাম্পেনের স্পার্কলার
  • থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত অন্তত ৪০
  • অতি ধনীদের সম্পত্তিতে কর বসানোর প্রস্তাব প্রত্যাখ্যান সুইজারল্যান্ডের ভোটারদের
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড

ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
01 July, 2021, 01:55 pm
Last modified: 01 July, 2021, 01:57 pm
সুইজারল্যান্ডের পতাকা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় কমিউনিটি ভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার জন্য সুইজারল্যান্ড অতিরিক্ত ৯.৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ৯০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

স্থানীয় জনগণকে মহামারির বিস্তার রোধে সহায়তা এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে ব্যয় করা হবে এই অতিরিক্ত তহবিল। সেজন্য দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগীদের নিয়ে এবং বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সহযোগিতায় সুইজারল্যান্ড কাজ করে যাবে বলে ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাস আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২০ সালের এপ্রিলে কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের পর থেকে প্রান্তিক জনগোষ্ঠি এবং সম্মুখসারির সংস্থাগুলোকে সহায়তা করার জন্য বাংলাদেশজুড়ে ২০টি প্রকল্পে ১৭ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ১৬০ কোটি টাকা) অর্থসহায়তা দিয়েছে সুইজারল্যান্ড।

'সেই কার্যক্রমগুলো মহামারির নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে সময়োচিত প্রতিকার প্রদানে কার্যকর ভূমিকা রেখেছে' উল্লেখ করে দূতাবাস আরও জানায়, 'সুইস সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ১৫ লক্ষ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ লাভ করেছে। ১০ লক্ষ মানুষ কোভিড-১৯-এর উন্নত চিকিৎসার জন্য টেলিমেডিসিন পরিষেবা পেয়েছে। ১ লক্ষ ৩০ হাজার নিম্নবিত্ত মানুষের কাছে স্বাস্থ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এছাড়াও ১ লক্ষ ১৫ হাজার মানুষকে নগদ অর্থসহায়তা এবং ৬০ হাজার জনকে পুষ্টিকর খাবার প্রদান করা হয়।'

এছাড়া 'লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে বেঁচে যাওয়াদের মনস্তাত্ত্বিক এবং আইনী সহায়তা প্রদানের জন্য চারটি হেল্পলাইন স্থাপন করা হয়।'

সুইজারল্যান্ড দূতাবাস আরও জানায়, 'সবার জন্য আগামী দিনগুলোতে ভ্যাকসিন নিশ্চিত করাই হবে এই অভূতপূর্ব বৈশ্বিক সঙ্কট থেকে মুক্তির একটি অন্যতম চাবিকাঠি। কোভ্যাক্স উদ্যোগে অতিরিক্ত ৩০০ মিলিয়ন সুইস ফ্র্যাংক সহায়তার প্রতিশ্রুতি দেয়ার পর সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল গতকাল (বুধবার) এই বৈশ্বিক উদ্যোগে চল্লিশ লক্ষ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুদানের ঘোষণা দিয়েছে, যা উন্নয়নশীল দেশগুলিতে আরও অধিক পরিমানে টিকা দ্রুত সরবরাহে সাহায্য করবে।'

Related Topics

টপ নিউজ

সুইজারল্যান্ড / দূতাবাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • হরমুজ সংকটে পরিবেশগত প্রভাব: কেন সুইজারল্যান্ডের মতো দেশও তা এড়াতে পারে না
  • থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের জন্য দায়ী শ্যাম্পেনের স্পার্কলার
  • থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত অন্তত ৪০
  • অতি ধনীদের সম্পত্তিতে কর বসানোর প্রস্তাব প্রত্যাখ্যান সুইজারল্যান্ডের ভোটারদের
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net