Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের জন্য দায়ী শ্যাম্পেনের স্পার্কলার

আন্তর্জাতিক

বিবিসি
03 January, 2026, 11:05 am
Last modified: 03 January, 2026, 11:05 am

Related News

  • হরমুজ সংকটে পরিবেশগত প্রভাব: কেন সুইজারল্যান্ডের মতো দেশও তা এড়াতে পারে না
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু

থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের জন্য দায়ী শ্যাম্পেনের স্পার্কলার

নতুন বছরের প্রথম প্রহরে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় ১১৯ জন আহত হয়েছেন।
বিবিসি
03 January, 2026, 11:05 am
Last modified: 03 January, 2026, 11:05 am
ছবি: রয়টার্স

থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনের সময় বুধবার সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট 'ক্র্যান্স-মন্টানা'র একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং ১১৯ জন আহত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ভ্যালাই ক্যান্টনের অ্যাটর্নি জেনারেল বেয়াত্রিস পিলু এক সংবাদ সম্মেলনে জানান, আগুনের উৎস নিয়ে একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, শ্যাম্পেন বোতলের সঙ্গে লাগানো স্পার্কলার ছাদের খুব কাছাকাছি চলে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, 'আমরা কোনো সম্ভাবনাই বাদ দিচ্ছি না। তবে বর্তমানে যে ধারণা সবচেয়ে জোরালো, তা হলো স্পার্কলার থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।' ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

নতুন বছরের প্রথম প্রহরে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করছেন সুইস কর্মকর্তারা।

সে রাতের দুটি ছবি বিবিসির হাতে এসেছে। বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে, অনলাইনে শেয়ার হওয়া ছবি দুটি সুইজারল্যান্ডের ক্র্যান্স-মন্টানা স্কি রিসোর্টের নাইটক্লাবের ভেতরে তোলা হয়েছে। দাবি করা হচ্ছে, ছবিগুলো নববর্ষের রাতে আগুন লাগার শুরুর সময়ের।

প্রথম ছবিতে দেখা যায়, কয়েকজন মানুষ বোতল উঁচিয়ে ধরেছেন। বোতলগুলোর সঙ্গে জ্বলন্ত স্পার্কলার লাগানো এবং ছাদের ওপর আগুনের মতো কিছু দৃশ্যমান।

এই ছবিটির কোনো পুরোনো সংস্করণ বা আগের কপি পাওয়া যায়নি। তবে ছবির কিছু অংশ—বার, দেয়ালের সাজসজ্জা ও পাইপলাইন—ক্লাবের পুরোনো ছবির সঙ্গে মিল পাওয়া গেছে।

ছবিটি চারটি এআই শনাক্তকরণ টুলে পরীক্ষা করা হয়েছে। কোনো টুলই ছবিটিকে এআই দিয়ে তৈরি বলে চিহ্নিত করেনি, তবে একটি টুল জানিয়েছে ছবিটি এডিট করা হতে পারে। ডিজিটাল ম্যানিপুলেশন শনাক্তকারী টুলে কোনো পরিবর্তনের প্রমাণ মেলেনি।

পুলিশ জানিয়েছে, আহত ১১৯ জনের মধ্যে এখন পর্যন্ত ১১৩ জনের আনুষ্ঠানিক পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন— ৭১ জন সুইস, ১৪ জন ফরাসি ও ১১ জন ইতালীয় নাগরিক। এছাড়া সার্বিয়া, বসনিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, পোল্যান্ড ও পর্তুগালের নাগরিকও আছেন। কয়েকজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি এবং সংখ্যাগুলো পরিবর্তিত হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

প্রসিকিউটর পিলু বলেন, বদ্ধ স্থানে স্পার্কলার (জন্মদিনের মোমবাতির মতো আতশবাজি) ব্যবহার করা ঠিক ছিল কি না, তা তদন্ত করা হবে।

নিহত ৪০ জনের পরিচয় শনাক্তের কাজ চলছে। সুইস জুডিশিয়াল পুলিশের প্রধান পিয়ের-অঁতোয়ান লঁজঁ এটিকে 'সর্বোচ্চ অগ্রাধিকার' হিসেবে উল্লেখ করে বলেন, 'কোনো ভুলের সুযোগ নেই। আমাদের নিশ্চিত করতে হবে, সঠিক মরদেহ সঠিক পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে।'

এই কাজে ডিজাস্টার ভিকটিম আইডেন্টিফিকেশন (ডিভিআই) কাঠামো ব্যবহার করা হচ্ছে, যেখানে পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞ, চিকিৎসক ও দন্তচিকিৎসকেরা একসঙ্গে কাজ করছেন।

ভ্যালাই ক্যান্টনের প্রেসিডেন্ট ম্যাথিয়াস রেনার্ড বলেন, উত্তর না পাওয়া প্রতিটি মিনিট নিহত ও নিখোঁজদের স্বজনদের জন্য 'অসহনীয়'। তিনি জানান, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি দ্রুত পরিচয় শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে। ৯ জানুয়ারি ক্র্যান্স-মন্টানায় একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে এবং অনলাইনে একটি শোকবার্তার বই খোলা হবে।

ভ্যালাই হাসপাতালের মহাপরিচালক এরিক বনভ্যাঁ জানান, ঘটনার রাতে গুরুতর আহত ৫৫ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে কেউ কেউ বাড়ি ফিরেছেন, আবার অনেকে এখনো চিকিৎসাধীন।

চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা নিবিড় পরিচর্যায় রয়েছেন। প্রায় ৫০ জন আহতকে ফ্রান্স ও ইতালিসহ অন্যান্য ইউরোপীয় দেশের বিশেষায়িত বার্ন সেন্টারে পাঠানো হয়েছে।

এর আগে জেনেভার এক চিকিৎসক জানান, গুরুতর দগ্ধ রোগীদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীরাও রয়েছে। কর্তৃপক্ষ বলছে, তদন্ত এখনো চলমান এবং কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে।

Related Topics

টপ নিউজ

সুইজারল্যান্ড / অগ্নিকাণ্ড / বার / থার্টি ফার্স্ট উদযাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • হরমুজ সংকটে পরিবেশগত প্রভাব: কেন সুইজারল্যান্ডের মতো দেশও তা এড়াতে পারে না
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net