Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
কমলাপুর থেকে ৬০০ টাকায় ফার্মগেট!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2021, 01:10 pm
Last modified: 07 November, 2021, 03:10 pm

Related News

  • সেবা ও সক্ষমতার ঘাটতির মধ্যেও ঢাকার বিমানবন্দরে যাত্রী সংখ্যা বাড়ছে
  • তুষারপাত কম হলেও নিউইয়র্কের বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল
  • মাত্র তিন বছরেই জরাজীর্ণ ‘দেশের সবচেয়ে সুন্দর’ সিলেট বাস টার্মিনাল
  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

কমলাপুর থেকে ৬০০ টাকায় ফার্মগেট!

রাস্তায় এখন শুধু বিআরটিসির বাসই চলছে। কিন্তু বিআরটিসির বাসেও খুব কম যাত্রীই উঠতে পারছেন। এ কারণে অসহায় হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক যাত্রীকে। এছাড়া বিআরটিসির বাসেও ভাড়া নিচ্ছে দ্বিগুণ।
টিবিএস রিপোর্ট
07 November, 2021, 01:10 pm
Last modified: 07 November, 2021, 03:10 pm
ছবি: টিবিএস

রাজধানীর কমলাপুর থেকে ফার্মগেটের দূরত্ব মাত্র ছয় কিলোমিটারের মতো। কমলাপুর থেকে প্রতিদিনই এ পথ পাড়ি দিয়ে ফার্মগেটে নিজের অফিসে যান আব্দুস সোবহান। পরিবহন ধর্মঘট চলতে থাকায় সড়কে আছে শুধু বিআরটিসির বাস। সেই বাসের জন্য এক ঘণ্টা অপেক্ষা করেও পাননি কমলাপুরের আব্দুস সোবহান। একপর্যায়ে বাধ্য হয়ে ডাকেন রাইড শেয়ারিং অ্যাপ উবার। কিন্তু ভাড়া দেখায় দ্বিগুণ।

সোবহান দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, 'এখন উবারেও ভাড়া বেড়ে গিয়েছে। বিআরটিসির জন্য প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে উবার ঠিক করে ফার্মগেট এসেছি। ভাড়া লেগেছে প্রায় ৬০০ টাকা, যেখানে আগে ৩০০-৩৫০ টাকা লাগত।'   

ছেলের বাইসাইকেল চালিয়ে অফিসে

গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এ ঘোষণার পর ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে সারা দেশে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকেরা। এতে সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে। 

ছেলের বাইসাইকেল চালিয়ে মোহাম্মদপুর থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে বাংলামোটরে অফিস করতে এসেছেন মোহাম্মদপুরের বাসিন্দা আবুল।  

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আবুল টিবিএসকে বলেন, 'আমার যা বেতন, সেখানে মোহাম্মদপুর থেকে রিকশা বা সিএনজি দিয়ে আসলে যে খরচ উঠবে তাতে আসলে সংসার চালানো কষ্টকর হয়ে যাবে। তাই ছেলের সাইকেল নিয়েই বের হয়েছি।' 

সড়কে বিআরটিসির বাস চললেও তাতে খুব কম যাত্রীই উঠতে পারছেন। এ কারণে অসহায় হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা হচ্ছে অনেক যাত্রীকে।

বিআরটিসির চালক নাজমুল টিবিএসকে বলেন, 'এত যাত্রী শুধুমাত্র বিআরটিসি বাস দিয়ে সামাল দেওয়া সম্ভব না। প্রায় ৬ মাস এ বাসটি ডিপোতে পড়ে ছিল, আজকে সকালে অল্প কিছু মেরামত করে বের করলাম।' 

বাস না পেয়ে রিকশা নিয়েও গন্তব্যে যাচ্ছেন অনেকে। কিন্তু তাদের কাছ থেকেও বেশি ভাড়া হাঁকছেন রিকশাচালকরা। 

রিকশাচালক জসিম টিবিএসকে বলেন, 'মেইন রোডে আমার গাড়ি চালানো হয় না। পান্থপথে গলির মধ্যেই চালাই, কিন্তু গতকাল থেকে মেইন রোডে দূরের যাত্রীই পরিবহন করছি। অন্য দিনের থেকে গত দুদিন ধরে ইনকামও ভালো হচ্ছে। সবাই ভাড়া বাড়িয়ে নিচ্ছে, তাই আমিও নিচ্ছি।'   

আরেক রিকশাচালক বলেন, 'রিকশা চালানো গত দুই মাস ধরে বন্ধ রেখে ছোট একটা ব্যবসা করলেও বাস বন্ধ থাকায় আবার চালাচ্ছি। দিনে প্রায় দেড় হাজার টাকা উপার্জন হচ্ছে। তবে আজকে মেইন রাস্তায় রিকশা অনেক বেড়ে গিয়েছে, ফলে যানজটেও পড়তে হচ্ছে।' 
 

Related Topics

টপ নিউজ

পরিবহন ধর্মঘট / যাত্রী ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • সেবা ও সক্ষমতার ঘাটতির মধ্যেও ঢাকার বিমানবন্দরে যাত্রী সংখ্যা বাড়ছে
  • তুষারপাত কম হলেও নিউইয়র্কের বিমানবন্দরগুলোতে শত শত ফ্লাইট বাতিল
  • মাত্র তিন বছরেই জরাজীর্ণ ‘দেশের সবচেয়ে সুন্দর’ সিলেট বাস টার্মিনাল
  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net