Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
কবতুরের দোকান থেকে উদ্ধার ময়না-বালিহাঁস

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
28 October, 2021, 07:20 pm
Last modified: 28 October, 2021, 07:28 pm

Related News

  • বান্দরবানে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় রাজধনেশ ঠাঁই পেল ডুলাহাজারা সাফারি পার্কে
  • মিরপুরে অবৈধভাবে বিক্রি হওয়া ৫০ পাখি ও কচ্ছপ উদ্ধার, বিক্রেতা আটক
  • শ্রীমঙ্গলে আকস্মিক বৃষ্টির পর বাসা থেকে পড়ে যাওয়া বাবুই ছানা যেভাবে উদ্ধার পেল
  • অর্ধেক নারী অর্ধেক পুরুষ বৈশিষ্ট্যের বিরল এক পাখি; ১০০ বছরে যা দ্বিতীয় আবিষ্কার!
  • টেকনাফে মহাবিপন্ন হিমালয়ান গ্রিফন শকুন উদ্ধারের পর সাফারি পার্কে হস্তান্তর

কবতুরের দোকান থেকে উদ্ধার ময়না-বালিহাঁস

পরিবেশ আইন অনুযায়ী, বালিহাঁস ক্রয় বিক্রয় নিষিদ্ধ। ময়না বা এ জাতীয় পাখি বিক্রির জন্য আলাদা অনুমোদনের প্রয়োজন রয়েছে।
সিলেট প্রতিনিধি
28 October, 2021, 07:20 pm
Last modified: 28 October, 2021, 07:28 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কবুতর বিক্রির দোকাটির নাম বিসিমিল্লাহ পিজিয়ন সেন্টার। অথচ সেখানে বিক্রি হচ্ছে ময়না, বালিহাঁস। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার ভার্তখলায় গিয়ে এমনটিই দেখতে পান পরিবেশ কর্মীরা। পরিবেশ আইন অনুযায়ী, বালিহাঁস ক্রয় বিক্রয় নিষিদ্ধ। ময়না বা এ জাতীয় পাখি বিক্রির জন্য আলাদা অনুমোদনের প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার ভার্তখলার বিসমিল্লাহ পিজিয়ন সেন্টারসহ নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ টি বালিহাঁস ও ১৪ টি বক পাখি উদ্ধার করেন পরিবেশ কর্মীরা। এসময় বন বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সকালে সিলেটের মিরাবাজার এলাকার এক বিক্রেতার কাছ থেকে আমরা ৪ টি বক উদ্ধার করি। দুপুরে এগুলো দক্ষিণ সুরমার খোজার খলা জলাশয়ে অবমুক্ত করি। এসময় শুনতে পাই ভার্তখলায় একটি দোকানে পাখি বিক্রি হচ্ছে। বন বিভাগের কর্মীদের নিয়ে সেখানে গিয়ে বালিহাঁস ও ময়না পাখি বিক্রির সত্যতা পাই।"

তিনি বলেন, "এরপর নগরের কুমারপাড়া এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ক্রেতা সেজে ১৪ টি বক উদ্ধার করি। এ সময় জিতু মিয়া নামের এক পাখি বিক্রেতাকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ভার্তখলার ব্যবসায়ী শারিরীক প্রতিবন্ধী হওয়ার তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।"

ভার্তখলা এলাকার বিসমিল্লাহ পিজিয়ন সেন্টারের স্বত্বাধিকারী আমিনুল হক জুয়েল বলেন, "আমি না বুঝেই বালিহাঁস ও ময়না বিক্রির জন্য দোকানে রেখেছিলাম। এটা আমার ভুল হয়েছে। এসব বিক্রি যে নিষিদ্ধ তা আমি জানতাম না।"

বন বিভাগের সিলেট শহর রেঞ্জের রেঞ্জার মো. শহীদুল্লাহ বলেন, "বন্যপ্রাণি ও পাখি বিক্রি আইনত দণ্ডনীয়। এসব বিক্রি বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি।"

তিনি বলেন, "ভার্তখলার ব্যবসায়ী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার কাছে থাকা পাখিগুলো আমরা জব্দ করে এনেছি।"

র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এএসপি ওবাইন বলেন, "কুমারপাড়া থেকে বক বিক্রিকালে এক বিক্রেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
 
Related Topics

টপ নিউজ

পাখি উদ্ধার / পাখি অবমুক্ত / পাখি শিকারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • বান্দরবানে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় রাজধনেশ ঠাঁই পেল ডুলাহাজারা সাফারি পার্কে
  • মিরপুরে অবৈধভাবে বিক্রি হওয়া ৫০ পাখি ও কচ্ছপ উদ্ধার, বিক্রেতা আটক
  • শ্রীমঙ্গলে আকস্মিক বৃষ্টির পর বাসা থেকে পড়ে যাওয়া বাবুই ছানা যেভাবে উদ্ধার পেল
  • অর্ধেক নারী অর্ধেক পুরুষ বৈশিষ্ট্যের বিরল এক পাখি; ১০০ বছরে যা দ্বিতীয় আবিষ্কার!
  • টেকনাফে মহাবিপন্ন হিমালয়ান গ্রিফন শকুন উদ্ধারের পর সাফারি পার্কে হস্তান্তর

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net