Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
অর্ধেক নারী অর্ধেক পুরুষ বৈশিষ্ট্যের বিরল এক পাখি; ১০০ বছরে যা দ্বিতীয় আবিষ্কার!

আন্তর্জাতিক

ইন্ডিয়া টুডে
07 January, 2024, 02:00 pm
Last modified: 07 January, 2024, 03:09 pm

Related News

  • ‘অশুভ’ তকমা ঘুচিয়ে জাতীয় সম্পদ: যেভাবে নারী বাহিনীর হাত ধরে বিলুপ্তির মুখ থেকে ফিরল হাড়গিলা পাখি
  • সুন্দরী এক পাখির গল্প
  • ভরা মৌসুমেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমেছে পরিযায়ী পাখির উপস্থিতি
  • অর্থনীতিতে বাংলার পাখিরা
  • কেমন আছে আমাদের ‘বনের কৃষক’, উপকারী ধনেশ পাখিরা?

অর্ধেক নারী অর্ধেক পুরুষ বৈশিষ্ট্যের বিরল এক পাখি; ১০০ বছরে যা দ্বিতীয় আবিষ্কার!

পাখিটির এমন বৈশিষ্ট্য সম্ভবত প্রাথমিক বিকাশের সময় একটি জেনেটিক অসঙ্গতির ফল। যার ফলে কোষগুলো পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের বৈশিষ্ট্য ধারণ করে।
ইন্ডিয়া টুডে
07 January, 2024, 02:00 pm
Last modified: 07 January, 2024, 03:09 pm
ছবি: ইন্ডিয়া টুডে

কলম্বোর ওটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রাণীবিজ্ঞানী অধ্যাপক হামিশ স্পেন্সারের নেতৃত্বে একটি যুগান্তকারী আবিষ্কার করেছেন। তারা অত্যন্ত বিরল প্রজাতির একটি সবুজ হানিক্রিপার পাখি শনাক্ত করেছেন।

পাখিটি পুরুষ ও নারী উভয় লিঙ্গের বৈশিষ্ট্য প্রদর্শন করে। আর এর ফলেই পাখিটি অন্য পাখি থেকে অনন্য। ঘটনাটি বৈজ্ঞানিক ভাষায় মূলত 'গাইনান্ড্রোমরফিজম' নামে পরিচিত।

গবেষকরা পাখিটির অসাধারণ একটি ছবি তুলছেন। যেখানে দেখা যায়, এর গায়ের রং অর্ধেক সবুজ (নারী) এবং অর্ধেক নীল (পুরুষ)। প্রায় এক শতাব্দীর মধ্যে এরকম ঘটনা বিরল।

পাখিটি বৈজ্ঞানিকভাবে 'বাইলেট্যারাল গাইনান্ড্রোমরফিক' নামে পরিচিত। এটির শরীরের বিভিন্ন দিকে পুরুষ এবং নারী উভয় বৈশিষ্ট্যই দেখা যায়। অর্থাৎ, একপাশে পুরুষ প্লুমেজ এবং প্রজনন অঙ্গ সহ পুরুষ দেখায়। অন্যদিকে স্ত্রী প্লুমেজ এবং প্রজনন অঙ্গ সহ স্ত্রী পাখির মত দেখায়।

পাখিটির এমন বৈশিষ্ট্য সম্ভবত প্রাথমিক বিকাশের সময় একটি জেনেটিক অসঙ্গতির ফল। যার ফলে কোষগুলো পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের বৈশিষ্ট্য ধারণ করে।

অধ্যাপক স্পেন্সার বলেন, "অনেক পাখি পর্যবেক্ষক তাদের সমগ্র জীবন অপেক্ষা করেও এই ধরণের ঘটনার সাক্ষী হতে পারে না। আমি নিউজিল্যান্ডে এরকম পাখি আর কখনও দেখি নি। আমি আসলেই অনেক ভাগ্যবান।"

স্পেন্সার আরও বলেন, "বাইলেট্যারাল গাইনান্ড্রোমরফি মানে পাখির একপাশে পুরুষ বৈশিষ্ট্য এবং অন্যপাশে স্ত্রী বৈশিষ্ট্য রয়েছে। স্ত্রী পাখির ডিম্বাণু গঠনের সময় কোষ বিভাজনগত ত্রুটির কারণে এরকম ঘটে। পরবর্তীকালে, ডিম্বাণু দুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। এই অনন্য সংমিশ্রণের ফলে একটি পাখির দেহের বিভিন্ন দিকে পৃথক পুরুষ ও নারী বৈশিষ্ট্য প্রকাশ পায়।"

গবেষকরা জানান, উভয় লিঙ্গের বৈশিষ্ট্য বহন করা গাইনান্ড্রোমরফিস প্রজাতিগুলো পাখিদের লিঙ্গ নির্ধারণ এবং যৌন আচরণ সম্পর্কে বুঝতে আরও বিস্তৃতভাবে সাহায্য করে। তবে গাইনান্ড্রোমর্ফিজম, হারমাফ্রোডিটিজম থেকে ভিন্ন। হারমাফ্রোডিটিজমের ক্ষেত্রে দেহে একই সাথে পুরুষ এবং স্ত্রী উভয় প্রজনন অঙ্গ বহন করে।

আবিষ্কারটি জার্নাল অফ ফিল্ড অর্নিথোলজিতে নথিভুক্ত করা হয়েছে। যা একশ বছরেরও বেশি সময়ের মধ্যে গাইনান্ড্রোমরফিজমের নথিভুক্ত হওয়ার দ্বিতীয় উদাহরণ। 

Related Topics

টপ নিউজ

পাখি / জেনেটিকালি রূপান্তরিত / পাখি উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘অশুভ’ তকমা ঘুচিয়ে জাতীয় সম্পদ: যেভাবে নারী বাহিনীর হাত ধরে বিলুপ্তির মুখ থেকে ফিরল হাড়গিলা পাখি
  • সুন্দরী এক পাখির গল্প
  • ভরা মৌসুমেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমেছে পরিযায়ী পাখির উপস্থিতি
  • অর্থনীতিতে বাংলার পাখিরা
  • কেমন আছে আমাদের ‘বনের কৃষক’, উপকারী ধনেশ পাখিরা?

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net