Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
কপ২৫ সম্মেলনে জলবায়ু বিষয়ে ভবিষ্যত কর্মকৌশল তুলে ধরবে ঢাকা

বাংলাদেশ

ইউএনবি
28 November, 2019, 10:20 am
Last modified: 28 November, 2019, 10:45 am

Related News

  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই
  • জলবায়ু সম্মেলনের জন্য রাস্তা বানাতে আমাজনে ১০ হাজার একর বন উজাড় ব্রাজিলের
  • কপ২৯: জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী দেশগুলো বেরিয়ে গেল আলোচনাকক্ষ থেকে
  • বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে আশার সঞ্চার
  • একজন ক্লাইমেট ক্রুসেডার: এক তরুণ স্বপ্নদ্রষ্টার যেভাবে শুরু

কপ২৫ সম্মেলনে জলবায়ু বিষয়ে ভবিষ্যত কর্মকৌশল তুলে ধরবে ঢাকা

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন- উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে...
ইউএনবি
28 November, 2019, 10:20 am
Last modified: 28 November, 2019, 10:45 am

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূলতাকে জয় করে টেকসই আর সহনশীল অর্থনীতি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করবে বাংলাদেশ- আর এজন্য যেসব ভবিষ্যত কর্মকৌশল গ্রহণ করেছে তা আসন্ন মাদ্রিদ জলবায়ু সম্মেলনে তুলে ধরা হবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের আওতায় ২-১৩ ডিসেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হবে কনফারেন্স অব পার্টিস-এর ২৫তম বার্ষিক অধিবেশন (কপ-২৫)। এতে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন।

বুধবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, “সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা বিশ্ব দরবারে আরও একবার তুলে ধরা সম্ভব হবে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জলবায়ু ঝূঁকিপূর্ণ দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।”

তিনি জানান, প্রধানমন্ত্রী ২ ডিসেম্বর স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন- উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে তারা মত বিনিময় করবেন।

প্রধানমন্ত্রী একই দিনে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে বৈঠক এবং ডেল্টা প্ল্যান ২১০০ ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক আলোচনা এবং দেন-দরবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছে।

ড. মোমেন বলেন, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে প্রধানমন্ত্রীর ধারণাগুলো, ভূমিকা ও অবদান বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত।

প্রধানমন্ত্রী ২ ডিসেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের সভায় যোগ দিয়ে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান বিষয়ে বক্তব্য দেবেন। তিনি জলবায়ু বিষয়ে বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরার পাশাপাশি জলবায়ু সংক্রান্ত আলোচনায় ‘লস অ্যান্ড ড্যামেজ’-এর প্রতি গুরুত্বারোপ এবং ‘ওয়ারশ ইন্টারন্যাশনাল মেকানিজম’-এর ম্যান্ডেট আরও শক্তিশালী করার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানাবেন।

প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে ৩ ডিসেম্বর মাদ্রিদ ত্যাগ করবেন।

আসন্ন কপ২৫ বার্ষিক জলবায়ু সম্মেলনের আয়োজক হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকার দেশ চিলির। কিন্তু চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রভাবের কথা জানিয়ে দেশটি আয়োজক হওয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Related Topics

টপ নিউজ

কপ সম্মেলন / কপ২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই
  • জলবায়ু সম্মেলনের জন্য রাস্তা বানাতে আমাজনে ১০ হাজার একর বন উজাড় ব্রাজিলের
  • কপ২৯: জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী দেশগুলো বেরিয়ে গেল আলোচনাকক্ষ থেকে
  • বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে আশার সঞ্চার
  • একজন ক্লাইমেট ক্রুসেডার: এক তরুণ স্বপ্নদ্রষ্টার যেভাবে শুরু

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net