Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
কপ২৯: জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী দেশগুলো বেরিয়ে গেল আলোচনাকক্ষ থেকে

আন্তর্জাতিক

ডয়চে ভেলে
23 November, 2024, 11:25 pm
Last modified: 24 November, 2024, 01:03 pm

Related News

  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • কারণে-অকারণে সংসদ ওয়াকআউট করবেন না: বিরোধী দলকে স্পিকারের আহ্বান
  • ঠুনকো বিষয় নিয়ে বিরোধী দলের ওয়াকআউটে আমরা খুব দুঃখ পেয়েছি: চিফ হুইপ
  • সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা বামপন্থী ৪ দল ও গণফোরামের

কপ২৯: জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী দেশগুলো বেরিয়ে গেল আলোচনাকক্ষ থেকে

‘আমরা এখানে একটি ন্যায্য চুক্তির জন্য এসেছি। আমরা মনে করছি আমাদের কথা শোনা হয়নি...’
ডয়চে ভেলে
23 November, 2024, 11:25 pm
Last modified: 24 November, 2024, 01:03 pm
নির্ধারিত সময়ের বেশি গড়িয়েছে কপ২৯ আলোচনা। ছবি: রয়টার্স

জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক হুমকির মুখে থাকা ছোট ও দরিদ্র দেশগুলোর প্রতিনিধিরা শনিবার (২৩ নভেম্বর) কপ২৯ আলোচনার মাঝপথে বেরিয়ে এসেছেন (ওয়াকআউট)।

আজারবাইজানে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সাহায্য করার জন্য কোনো চুক্তি ছাড়াই জাতিসংঘের জলবায়ু আলোচনা নির্ধারিত সময়ের বেশি গড়ানোয় তারা এ পদক্ষেপ নেন।

গ্রুপের সামোয়ান চেয়ারম্যান সেড্রিক শুস্টার বলেন, 'আমরা এখানে এওএসআইএস (অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটস) এবং স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) প্রতিনিধিরা একসঙ্গে এসেছি। আমরা একটু আগে বৈঠক থেকে বের হয়ে এসেছি।'

তিনি আরও বলেন, 'আমরা এখানে একটি ন্যায্য চুক্তির জন্য এসেছি। আমরা মনে করছি আমাদের কথা শোনা হয়নি। একটি চুক্তি করা হচ্ছে এবং আমাদের সঙ্গে পরামর্শ করা হয়নি... আমরা চলে এসেছি কারণ এ মুহূর্তে আমাদের মনে হচ্ছে না যে আমাদের কথা শোনা হচ্ছে।'

বাকুতে আলোচকেরা চুক্তির খসড়া নিয়ে আলোচনা করছেন। বেশ কয়েকটি দেশ শিল্পোন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন কার্যক্রমের জন্য তহবিল বৃদ্ধির আহ্বান জানিয়েছে।

বাকুতে থাকা ডিডব্লিউ-এর গিউলিয়া সাউদেলি জানান, 'এমন একটা অনুভূতি হচ্ছে যে, সময় ফুরিয়ে আসছে এবং তা সবচেয়ে দুর্বল দেশগুলোর বিরুদ্ধে যেতে পারে।'

'কিছু উন্নয়নশীল দেশ মনে করছে, তাদের কথা শোনা হচ্ছে না এবং আলোচনায় [তাদেরকে] যথেষ্ট অন্তর্ভুক্ত করা হয়নি। ধনী দেশগুলো বেশিরভাগ নিজেদের মধ্যে কথা বলছে বলে তারা অভিযোগ করছে,' সাউদেলি জানান।

এওএসআইএস তাদের ওয়াকআউটের পর একটি বিবৃতি জারি করে বলেছে, তারা 'প্রক্রিয়াটির প্রতি এখনো প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে'।

'আমরা বর্তমানে নিজেদেরকে থুবড়ে পড়া এনসিকিউজি (নিউ কালেক্টিভ কোয়ান্টিফায়েড গোল) আলোচনা থেকে সরিয়ে নিয়েছি। সেখানে সামনে এগিয়ে যাওয়া নিয়ে কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছিলাম না,' এতে বলা হয়।

'আমরা [আলোচনায়] সংযুক্ত থাকা ছাড়া আর কিছুই চাই না, তবে প্রক্রিয়াটি অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে। তা না হলে কপ২৯-এ আমাদের সম্পৃক্ততা চালিয়ে যাওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে,' বিবৃতিতে আরও বলা হয়।

Related Topics

টপ নিউজ

কপ২৯ / কপ সম্মেলন / ওয়াকআউট / বর্জন / জাতিসংঘ জলবায়ু সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • কারণে-অকারণে সংসদ ওয়াকআউট করবেন না: বিরোধী দলকে স্পিকারের আহ্বান
  • ঠুনকো বিষয় নিয়ে বিরোধী দলের ওয়াকআউটে আমরা খুব দুঃখ পেয়েছি: চিফ হুইপ
  • সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা বামপন্থী ৪ দল ও গণফোরামের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net