Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
মানবাধিকার ও গুম প্রতিরোধ বিলকে ‘দুর্বল ও সীমিত’ আখ্যায়িত করে বিরোধী দলের ওয়াকআউট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 September, 2026, 10:10 pm
Last modified: 06 September, 2026, 10:13 pm

Related News

  • সংসদ কার্যকর করে বিরোধী দলকে সুযোগ না দিলে রাজপথ-সংসদ একাকার হয়ে যাবে: নাহিদ
  • ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 
  • ‘দেশ সেবায় জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করব’: সংসদে ফিরে মির্জা আব্বাস
  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির

মানবাধিকার ও গুম প্রতিরোধ বিলকে ‘দুর্বল ও সীমিত’ আখ্যায়িত করে বিরোধী দলের ওয়াকআউট

রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে বিল দুটি পাসের প্রক্রিয়া শুরুর প্রাক্কালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
টিবিএস রিপোর্ট
06 September, 2026, 10:10 pm
Last modified: 06 September, 2026, 10:13 pm
গত ২৭ আগস্ট সংসদ থেকে ওয়াকআউট করেছিলো বিরোধী দল। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলকে 'দুর্বল ও সীমিত' আখ্যা দিয়ে এর প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

বিরোধী দলীয় জোটের অভিযোগ, বিল দুটি পাসের ক্ষেত্রে সরকার তাদের পূর্বপ্রতিশ্রুতি রক্ষা করেনি এবং অংশীজনদের মতামত উপেক্ষা করে আগের অধ্যাদেশের চেয়েও দুর্বল আইন প্রণয়ন করছে।

রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে বিল দুটি পাসের প্রক্রিয়া শুরুর প্রাক্কালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের আগে দেওয়া বক্তব্যে শফিকুর রহমান বলেন, 'মানবাধিকার ও গুম প্রতিরোধের মতো সংবেদনশীল বিষয়ে সরকার যে শক্তিশালী আইনের প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। বরং অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো রহিত করে এখন অত্যন্ত দুর্বল ও খণ্ডিত আইন সংসদে আনা হয়েছে। বিরোধী দল এই প্রশ্নবিদ্ধ আইন পাসের প্রক্রিয়ার অংশীদার হতে চায় না।' এরপর বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।

এর আগে গত ২৭ আগস্ট বিল দুটি সংসদে উত্থাপনের দিনও বিরোধী দল প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছিল। এছাড়া সংসদীয় কমিটিতেও বিল দুটি নিয়ে আলোচনা বর্জন করে তারা। তাদের অভিযোগ, ভুক্তভোগী পরিবার, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক অংশীজনদের মতামত উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ দুটি একতরফাভাবে রহিত করেছে সরকার।

শফিকুর রহমান বিলে 'আইনের দ্বৈত প্রয়োগের' সমালোচনা করে বলেন, 'সাধারণ নাগরিক মানবাধিকার লঙ্ঘন করলে কমিশন সরাসরি তদন্ত করতে পারবে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে। একই অপরাধে একজনের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যাবে আর অন্যের ক্ষেত্রে তা আটকে থাকবে—এটি গ্রহণযোগ্য নয়।'

রোববারের কার্যসূচি অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে 'জাতীয় মানবাধিকার কমিশন বিল' বিবেচনার জন্য উত্থাপনের আহ্বান জানালে বিরোধী দলীয় নেতা ফ্লোর নিয়ে তার আপত্তির কথা জানান।

তিনি আরও উল্লেখ করেন, ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে যখন আগের বিলগুলো ল্যাপস (অকার্যকর) করেছিল, তখন বলেছিল আরও শক্তিশালী আইন আনা হবে। কিন্তু বর্তমান বিলে মানবাধিকার লঙ্ঘনের বিচারের ক্ষেত্রে বৈষম্যমূলক আইনি কাঠামো তৈরি করা হয়েছে।

বক্তব্য শেষে শফিকুর রহমান বলেন, 'আমরা এই আলোচনার অংশ হচ্ছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি।'

বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে উদ্দেশ্য করে বলেন, 'আপনাকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ।' এরপরই বিরোধী দলের সকল সদস্য সংসদ কক্ষ ত্যাগ করেন।
 
Related Topics

টপ নিউজ

সংসদ / সংসদ অধিবেশন / জাতীয় সংসদ / বিরোধীদলীয় নেতা / মানবাধিকার অধ্যাদেশ / গুম প্রতিরোধ বিল / ওয়াকআউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • সংসদ কার্যকর করে বিরোধী দলকে সুযোগ না দিলে রাজপথ-সংসদ একাকার হয়ে যাবে: নাহিদ
  • ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 
  • ‘দেশ সেবায় জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করব’: সংসদে ফিরে মির্জা আব্বাস
  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net