Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু, প্রার্থীসহ আহত ৭

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
11 November, 2021, 03:05 pm
Last modified: 11 November, 2021, 04:18 pm

Related News

  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু, প্রার্থীসহ আহত ৭

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কক্সবাজার প্রতিনিধি
11 November, 2021, 03:05 pm
Last modified: 11 November, 2021, 04:18 pm

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারে দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। 

এ সংঘর্ষে একজন মেম্বার পদপ্রার্থীসহ আহত হয়েছেন আরও ৭ জন। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। 

খুরুশকুল ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "১ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী শেখ কামাল ও আবু বক্কর ছিদ্দিকের কর্মী সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শেখ কামালের কর্মী পুতু মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো ৬ থেকে ৭ জন।"

তিনি আরও বলেন, "এই ইউপির আরো তিনটি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মনুপাড়া, ডেইল পাড়া ও গাজীর ডেইল কেন্দ্রে প্রশাসনের অবস্থান আরো বেশি নিশ্চিত করা দরকার; নতুবা যেকোনো মুহুর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।"

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রার্থী শেখ কামালের লোকজন ব্যালট ছেঁড়ার জন্য কেন্দ্রে প্রবেশ করলে আবু বক্কর ছিদ্দিকের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের দুপক্ষই ধারালো অস্ত্রে নিয়ে সংঘর্ষ চালায়। পরে উভয়পক্ষই ফাঁকা গুলি ছুড়ে কেন্দ্র ভোটারশূন্য করে দেয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কক্সবাজারের উপ সচিব (ডিডিএলজি) শ্রাবস্তী রায় বলেন, "দুপক্ষের সংঘর্ষে কেউ মারা গেছে কিনা জানি না। তবে কয়েকজন আহত হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"

তিনি আরো বলেন, "বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু কেন্দ্রে কোন ভোটার নেই। ভোটার আসলে পুনরায় ভোট গ্রহণ করা হবে।"

র্যাব-১৫'র কক্সবাজার কর্মকর্তা মেজর মেহেদী হাসান বলেন, "আহতদের নিয়ে র্যাবের একটি টিম কক্সবাজার সদর হাসপাতালে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুতুকে মৃত ঘোষণা করেন।"

খবর পেয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।  
 
Related Topics

টপ নিউজ

কক্সবাজার / নির্বাচনী সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net